মীরসরাইয়ে গাজর চাষ করে সফল কৃষক নুর আল

ইকবাল হোসেন জীবন
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৪ | ২:৪২ 88 ভিউ
ইকবাল হোসেন জীবন
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৪ | ২:৪২ 88 ভিউ
Link Copied!

মীরসরাইয়ে পরীক্ষামূলকভাবে গাজর চাষ করে প্রথমবারেই মত সফল হয়েছেন কৃষক। রক্তিম আভা ছড়িয়ে মাটির নিচে ধীরে ধীরে বেড়ে উঠছে এই গাজর। আলুর মতোই মাটির নিচে পরিপূর্ণ বিকাশ হয় গাজরের। মাটি থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান পেয়ে উদ্ভিদগুলো সমৃদ্ধি লাভ করে তার ফল বৃদ্ধিতে। কচি পাতাগুলোতে ধরা দেয় কোমলতার হাসি।

কৃষি অফিসের সহযোগীতায় উপজেলার মীরসরাই সদর ইউনিয়নের গড়িয়াইশ গ্রামে ৫০শতক জমিতে গাজর চাষ করেন কৃষক নুর আলম। এখন ঘরে তুলছেন দ্বিগুণ লাভের এই সবজি। স্বল্প খরচে দিগুন লাভ হওয়া গাজর চাষিই আগ্রহ বাড়ছে। প্রথমবারের মত গাজর চাষ হওয়ায় বাগান দেখতেও সাধারণ মানুষের জনসমাগম দেখা গেছে। এলকার অনেক চাষিই আগ্রহ দেখাচ্ছে গাজর চাষ করতে।

স্থানীয়রা জানায়, এই প্রথম গাজর চাষ হয়েছে এই এলাকায়। গাজরের বাগান দেখতে অনেক সুন্দর। অনেকজন ছবি তুলে এই গাছের সাথে। এলাকার অনেক চাষি গাজর চাষ করার আগ্রহ দেখাচ্ছে।

বিজ্ঞাপন

গাজর চাষি কৃষক নুর আলম বলেন, কৃষি অফিসের পরামর্শে প্রথম বারের গাজর চাষ করছি। সামনে আরো ভালোভাবে চাষ করার জন্য প্রস্তুতি নিচ্ছি। নিজ থেকে ২০ হাজার টাকার মত খরচ হয়েছে। কৃষি অফিস সহযোগীতা করছে। বাজারে গাজরের ভালো দাম। ১ লক্ষ টাকার মত বিক্রি করা যাবে বলে জানান তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, গাজর পুষ্টিগুণসম্পন্ন একটি সবজি। অর্থকারী ফসল হিসেবে কৃষি খাতে গাজর একটি সম্ভাবনাময় ফসল। সঠিকভাবে বাজারজাত করা ও সংরক্ষণের ব্যবস্থা থাকলে কৃষক উপকৃত হবেন। এছাড়া কৃষি অফিসের পক্ষ থেকে গাজর চাষে কৃষকদের সব রকম সহযোগিতা অব্যাহত থাকবে। আশা করি আগামীতে মীরসরাইতে গাজর চাষে কৃষক এগিয়ে আসবেন এবং এ থেকে প্রচুর লাভবান হবেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান