বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবারো আলহাজ্ব মোহাম্মদ সেলিম উদ্দিন

রিপোর্ট
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৪ | ১:৫৩ 117 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৪ | ১:৫৩ 117 ভিউ
Link Copied!

মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের  কমিটি গঠন করা হয়েছে। এতে দ্বিতীয় বারের মত আবারো সভাপতি নির্বাচিত হয়েছেন মীরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, মাসিক মীরসরাই, সাপ্তাহিক বন্দর নগরী পত্রিকার সম্পাদক ও মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব মোহাম্মদ সেলিম উদ্দিন।

শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটি ও সংশ্লিষ্টদের সর্বসম্মতিতে নাম পাঠানোর পর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম গত (২১ জানুয়ারি) দুই বছরের জন্য পরিচালনা পরিষদের কমিটির অনুমোদন দিয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে। এতে আলহাজ্ব মোহাম্মদ সেলিম উদ্দিনকে সভাপতি নির্বাচিত ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

কমিটির অন্যান্যরা হলেন, সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁঞা, দাতা সদস্য- মো. দেলোয়ার হোসেন, সাধারণ অভিভাবক সদস্য- গিয়াস উদ্দিন, নুরুল হুদা, শহীদ উল্ল্যাহ, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য- মনোয়ারা বেগম, সাধারণ শিক্ষক সদস্য- জাহেদুল হক, মো. মঈন উদ্দিন, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য সাফিনা সারমিন।

বিজ্ঞাপন

আলহাজ্ব মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, ১৯৭০ সালে প্রতিষ্ঠিত মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় নারী শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করছে। এলাকার কিছু শিক্ষানুরাগীর উদ্যোগে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি বর্তমানে শিক্ষা-দীক্ষার, ক্রীড়া ও সাংস্কৃতিক পরিমন্ডলে কৃতিত্বপূর্ণ অবদান রাখছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার অর্জন করছে। পরীক্ষায়ও ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে। এই বিদ্যালয়ের উত্তরোত্তর কামনায় সকলের সহযোগীতা একান্ত কাম্য।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান