মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের কমিটি গঠন

রিপোর্ট
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৪ | ২:৫০ 156 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৪ | ২:৫০ 156 ভিউ
Link Copied!

মীরসরাইয়ের মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের কমিটি গঠন করা হয়েছে। এতে টানা তৃতীয় বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল্লাহ দিদার।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে কমিটির প্রথম সভায় দ্বিতীয় বারের মত শিক্ষানুরাগী সদস্য নির্বাচিত হয়েছেন মীরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক কালের কন্ঠ ও পূর্বকোণের মীরসরাই প্রতিনিধি এনায়েত হোসেন মিঠু।

জানা গেছে, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড এর প্রবিধানমালা ২০০৯ এর প্রবিধান ৭ ও সূত্রে মূলে ৮ (৩) এর (অ) উপপ্রবিধানে অনুযায়ী কমিটি ২ বছর কার্যকর থাকবে। কমিটিতে প্রধান শিক্ষক জামশেদ আলম পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া দাতা সদস্য মেজবাউল আলম, সাধারণ অভিভাবক সদস্য মো. আবুল বসর, মো. জাহাঙ্গীর আলম, নওশের উদ্দিন, মো. নুরুল আমিন, সংরক্ষিত মহিলা অভিবাবক সদস্য রহিমা আক্তার, সাধারণ শিক্ষক সদস্য মো. কামরুল হাচান, রোজিনা আক্তার, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য কামরুন্নাহার বেগম দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

পরিচালনা পরিষদের সভাপতি মো. সাইফুল্লাহ দিদার বলেন, আমার রাজনৈতিক অভিভাবক, বীর চট্টলার অহংকার বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মহোদয়ের আশীর্বাদ সরূপ আমাকে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মনোনীত করা হয়েছে। আমি প্রিয় নেতার প্রতি কৃতজ্ঞ। কৃতজ্ঞতা প্রকাশ করছি সকল শিক্ষক-শিক্ষিকামন্ডলী, অভিভাবক এলাকাবাসীর প্রতি। এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে বিদ্যালয়ের প্রতি আমার দায়বদ্ধতা বেশী। আমি সকলের সহযোগিতা ও দোয়া প্রত্যাশী।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান