বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহারে বেকারিকে লাখ টাকা জরিমানা

রিপোর্ট
আপডেটঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৪ | ৬:১৮ 84 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৪ | ৬:১৮ 84 ভিউ
Link Copied!

মীরসরাইয়ে বিএসটিআই এর সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহারের অপরাধে ইসপা বেকারিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থদন্ড দিয়েছেন। এছাড়া আবুতোরাব বাজারের মেসার্স ভূঁইয়া অয়েল মিলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মীরসরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান। এসময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার মো. মাহফুজুর রহমান ও পরিদর্শক জিল্লর রহমান।

বিজ্ঞাপন

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, মীরসরাই উপজেলা প্রশাসন ও বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সমন্বয়ে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মোড়ক নিবন্ধন সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ অনুযায়ী ও বিএসটিআই এর সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহারের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে এক লাখ দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ভবিষ্যতের জন্য তাদের সতর্ক করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান