উদয়ন ক্লাব’র ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

রিপোর্ট
আপডেটঃ ৩ মার্চ, ২০২৪ | ৪:১১ 169 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ৩ মার্চ, ২০২৪ | ৪:১১ 169 ভিউ
Link Copied!

মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন উদয়ন ক্লাবের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা, মেধা বৃত্তি পরীক্ষার সনদ ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

শনিবার (০২ মার্চ) করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা ও সনদ বিতরণ করা হয়।

এসময় মীরসরাই ও ছাগলনাইয়া উপজেলার ১১২ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীকে সনদপত্র , ক্রেস্ট, ব্যাগ, মগ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। অসচ্ছল ৩০ জন প্রতিবন্ধীকে নগদ অনুদান দেয়া হয়। ২০২৩ সালের দক্ষ সংগঠক হিসেবে দিলীপ কুমার বণিক কে সম্মাননা স্মারক প্রদান । এছাড়া বিভাগীয় পর্যায়ে রানার্সআপ হওয়ায় করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় বালিকা দলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাকছুদ আলম শাহীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ সেলিম, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন, উদয়নের প্রতিষ্ঠাতা সভাপতি জানে আলম, সম্পাদক শওকত হোসেন, সাবেক সভাপতি আবদুর রহিম, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন কিরন সহ অন্যান্যরা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, উদয়ন ক্লাব একটি প্রাচীন সামাজিক সংগঠন। এই সংগঠনের কর্মকাণ্ড গুলো সবসময় সামাজিক ও মানবিক উদ্দেশ্য করা হয়। সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে এরকম সামাজিক সংগঠন ব্যাপক ভূমিকা রাখতে পারে। বিশেষ করে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, প্রতিবন্ধীদের অনুদান, ক্রীড়া ও সংস্কৃতিতে উদয়নের ভূমিকা প্রশংসনীয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান