রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর মেয়র খোকন-ব্যবসায়ীদের সাথে সিরিজ বৈঠক

রিপোর্ট
আপডেটঃ ৫ মার্চ, ২০২৪ | ৫:৫৯ 115 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ৫ মার্চ, ২০২৪ | ৫:৫৯ 115 ভিউ
Link Copied!

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে কঠোর পদক্ষেপ নিবেন চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন। এ নিয়ে গত এক সপ্তাহ ধরে পৌর এলাকার ব্যবসায়ীদের সাথে সিরিজ বৈঠক করছেন মেয়র। তাঁর সাফ কথা ‘রমজানে দেশের কোথায় কি হলো আমার দেখার কিছু নেই। বারইয়ারহাট পৌর বাজারে মূল্য কারসাজি চলবে না। কেউ করলে তা কঠোর হস্তে দমন করা হবে।’

বারইয়ারহাট পৌর নির্বাহী কর্মকর্তা সমর কান্তি চাকমা বলেন, ‘রমজান আসলেই বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ে ব্যবসায়ীরা নানা কারসাজি করেন। এটা নিয়ন্ত্রণে মেয়র সাহেব দৃঢ় প্রতিজ্ঞ। তাঁর সাফ কথা রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কারসাজি চলবে না। আর মূল্য কারসাজি নিয়ন্ত্রণে ইতোমধ্যে পৌর বাজার ব্যবাসয়ীদের ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করা হয়েছে। দোকানে দোকানে পণ্যের মূল্য তালিকা টাঙানোর সিদ্ধান্ত দেয়া হয়েছে। এটির ব্যর্তয় হলে প্রশাসনিক ব্যবস্থা নেয়ারও ঘোষণা দেয়া হয়েছে।’

জানা গেছে, মিরসরাই উপজেলার সর্ববৃহৎ বাণিজ্যিক এলাকা বারইয়ারহাট পৌর বাজার। এখানে কয়েক হাজার দোকান পাট রয়েছে। যার মধ্যে চার শতাধিকেরও বেশি রয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান। এছাড়া ফুটপাতেও রয়েছে কয়েকশ দোকানপাট। এখানে এতদিন মূল্য কারসাজি ছিলো চোখে পড়ার মতো। আসন্ন রমজান মাসকে ঘিরে পৌর কর্তৃপক্ষের এ উদ্যোগ সাধারণ মানুষ ভোগান্তির পাশাপাশি মূল্য কারসাজির প্রতারণা থেকে রক্ষা পাবে বলে ধারণা করা হচ্ছে।
বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন বলেন, ‘আমরা সখ্যাঘরিষ্ঠ মুসলমানের দেশ। অথচ এখানে পবিত্র রমজান মাস আসলেই এক ধরণের অসৎ ব্যবসায়ী মূল্য কারসাজির আশ্রয় নিয়ে মানুষকে প্রতারিত করে, ভোগান্তির মুখে ফেলে। এখানে এসব হতে দেয়া যাবে না। আমি একাধিকবার ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছি। তাদের সাফ জানিয়ে দেয়া হয়েছে, দেশের কোথায় কি হচ্ছে আমার জানার দরকার নেই। আমার পৌর এলাকায় কোন ধরণের মূল্য কারসাজি করতে দেয়া হবে না।’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান