মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ে অসমাপ্ত কাজ বরাদ্দের দাবী

রিপোর্ট
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৪ | ১০:২৫ 213 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৪ | ১০:২৫ 213 ভিউ
Link Copied!

মীরসরাই উপজেলার সদর ইউনিয়নের মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ে জেলা পরিষদ চট্টগ্রামের অর্থায়নে নির্মিত তিনতলা ভবনের অসমাপ্ত কাজে বিশেষ বরাদ্দের দাবী জানিয়েছেন শিক্ষার্থীরা।

ভবন না থাকায় ক্লাসের পাঠদান করতে সমস্যায় পড়েছেন বিদ্যালয়ের ৫শত শিক্ষার্থী। তাদির দাবি বিদ্যালয়ের অসমাপ্ত কাজ দ্রুত শেষ হয়ে যায়।

উপজেলার সদর মীরসরাই ইউনিয়নের কিছমত জাফরাবাদ গ্রামে ১৯৯৪ খ্রি: সনে মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। শিক্ষানুরাগী, শিল্পপতি সমাজসেবায় স্বর্ণ পদক প্রাপ্ত সদর ইউপির দীর্ঘ দিনের চেয়ারম্যান মীরসরাই পৌরসভার প্রথম প্রশাসক আলহাজ্ব আজহারুল হক চৌধুরী নওশা মিঞা (মরহুম) এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। জীবদ্দশায় এক একরের বেশী জায়গা, জমিসহ অন্তত কোটি টাকার বেশী প্রতিষ্ঠানের জন্য এককভাবে ব্যয় করেন। প্রতিষ্ঠানটিতে জেলা পরিষদ চট্টগ্রামের অর্থায়নে ২০০২ খ্রি: সন থেকে তিন তলা একটি ভবনের কার্যক্রম চলমান রয়েছে। তিন তলার কাজ সম্পাদন করতে আরও অনেক অর্থের প্রয়োজন।

বিজ্ঞাপন

শিক্ষায় গ্রামীণ জীবনমান উন্নয়নে এই প্রতিষ্ঠানের যথেষ্ঠ ভূমিকা রয়েছে। ২০০১ খ্রি: সনে বাংলাদেশ আওয়ামী লীগের আমলেই জুনিয়র এমপিও হয়। আভ্যন্তরীন সমস্যায় ২০০৩ খ্রি: থেকে ২০১০ খ্রি: সনে মাধ্যমিক এমপিও না হলেও ২০১৯ খ্রি: সনে একই দলের সরকারের আমলে মাধ্যমিক এমপিও হয়। এটি বর্তমানে স্কুল এন্ড কলেজে প্রক্রিয়াধীন।

শিক্ষার বৃহত্তর স্বার্থে এই প্রতিষ্ঠানের ভবনের কাজ সম্পাদনের জন্য জেলা পরিষদ, চট্টগ্রাম, স্থানীয় জন প্রতিনিধি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করেছেন প্রতিষ্ঠাতার জেষ্ঠ্য সন্তান ও ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোজাহের হোসেন চৌধুরী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েত উল্লাহ চৌধুরী।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান