ছেলেকে ফিরে পেতে সারাক্ষণ কাঁদছেন ফায়ারম্যান শাকিলের মা

রিপোর্ট
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৪ | ১:১৫ 105 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৪ | ১:১৫ 105 ভিউ
Link Copied!

‘তোমরা আমার আদরের ছেলেকে আমার বুকে ফিরিয়ে দাও। শাকিলের কিছু হলে আমি বাঁচবো না। আমার মানিককে বুকে ফিরিয়ে দাও। কর্তৃপক্ষের কাছে অনুরোধ, সরকারের প্রতি আমার অনুরোধ, আমার সন্তানসহ জিম্মি সবাইকে যেন তাদের মায়ের বুকে ফিরিয়ে দেওয়া হয়।’

সন্তানের জন্য এভাবেই আজাহারি করছিলেন সোমালিয়া জলদস্যুদের হাতে অপহৃত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর ফায়ারম্যান মোশারফ হোসেন শাকিলের (২৪) মা আনোয়ারা বেগম।

রবিবার (৩১ মার্চ) শাকিলের গ্রামের বাড়ি মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পাহাড়ি কয়লা এলাকায় বাড়িতে গিয়ে এ দৃশ্য চোখে পড়ে। ছেলেকে ফিরে পেতে সারাক্ষণ কাঁদছেন তিনি।

বিজ্ঞাপন

শাকিলের মা আনোয়ারা বেগম বলেন, “আমার ছেলে ফোনে আমার কাছে কথা লুকিয়েছে। সে বলে, ‘আমার মোবাইলে এমবি নেই। আমি আগামী অনেকদিন কথা বলতে পারবো না। আব্বাকে দিয়ে আপনার ওষুধ নিয়ে আসিয়েন’। এটাই ছিল তার সঙ্গে শেষ কথা। এরপর থেকে তার ব্যবহত মোবাইলফোন এখন পর্যন্ত বন্ধ রয়েছে।”

শাকিল মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম সোনাই গ্রামের শামসুল হক বাড়ির শামসুল হকের ছোট ছেলে। শামসুল হকের ছয় সন্তানের মধ্যে সবার ছোট শাকিল। জলদস্যুদের হাতে আটকের পর শাকিলের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সন্তানের জীবিত ফিরে আসার অপেক্ষায় রয়েছেন অসুস্থ বাবা-মা।

এইচএসসিতে অধ্যয়নরত অবস্থায় চার বছর আগে শাকিল চট্টগ্রাম মেরিন একাডেমিতে উত্তীর্ণ হয়ে জাহাজে যোগ দেন। সবশেষ চার মাস আগে দেশ থেকে ছুটি কাটিয়ে জাহাজে ফিরেছেন। এবার ছুটিতে দেশে এলে বিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল।

বিজ্ঞাপন

শাকিলের বড় ভাই আবু বক্কর বলেন, ‘সবশেষ মঙ্গলবার (১২ মার্চ) রাত ৮টার দিকে শাকিল আমাকে জানায়, সোমালিয়ান জলসদস্যুরা তাদের জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। সবাইকে একটি কক্ষে আটকে রেখেছে। একথা বলে কল কেটে দেয়। পরবর্তী সময়ে রাতে ল্যাপটপের সাহায্যে আমাদের বার্তা পাঠায়, সবার মোবাইল কেড়ে নিয়েছে। হয়তো ল্যাপটপ নিয়ে নিবে। আমার জন্য দোয়া করিয়েন।

তিনি বলেন, ‘আমার আম্মা সারাক্ষণ কান্নাকাটি করছে। তিনি প্রেশার ও হার্টের রোগী। কিছুতেই উনার কান্না থামাতে পারছি না। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ, আমার ভাইসহ সবাই যেন নিরাপদে বাড়ি ফিরে আসে।’

বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহতে জিম্মি থাকা ২৩ জনের মধ্যে দুজনের বাড়ি মীরসরাইয়ে। এদের মধ্যে একজন ইছাখালী ইউনিয়নের দক্ষিণ ভূঁইয়া গ্রামের সুজাউল হক ভোলা মিয়ার ছেলে আইনুল হক অভি। তারা সপরিবারে চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ি এলাকায় থাকেন। অভি ওই জাহাজে অয়েলম্যান হিসেবে কর্মরত ছিলেন।

আইনুল হকের বড় ভাই মুন্না বলেন, ‘আমাদের সঙ্গে মঙ্গলবার রাত ৮টায় শেষ কথা হয়েছে। তখন সে বলেছে, আমাদেরকে সোমালিয়ার দিকে নিয়ে যাচ্ছে। ওইখানে যেতে দুই থেকে তিনদিন লাগবে। আমাদের মোবাইলসহ সবকিছু নিয়ে ফেলবে। আমাদের জন্য দোয়া করবেন।’

করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন, ‘আমার ইউনিয়নের মোশারফ হোসেন শাকিল নামের একজন সোমালিয়ায় আটক জাহাজে রয়েছেন। তাকে ফিরে পেতে পরিবারের লোকজন আকুতি করছেন। আমরা যতটুকু দেখছি সরকার তাদের ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে। আশা করছি, আটক হওয়া সবাই দেশে ফিরে আসবেন।’

মঙ্গলবার ভারত মহাসাগরে জলদস্যুরা বাংলাদেশের পতাকাবাহী এমভি আবদুল্লাহ নামের জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। জাহাজটি সোমালিয়া উপকূলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। পণ্যবাহী জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান কবির গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান