১৪ বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় মহামায়ার পানি

রিপোর্ট
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৪ | ১১:০৬ 55 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৪ | ১১:০৬ 55 ভিউ
Link Copied!

টানা কয়েক দিনের বৃষ্টিতে দেশের দ্বিতীয় বৃহত্তম মহামায়া লেকের পানি সর্বোচ্চ উচ্চতায় অবস্থান করছে। কৃত্রিম বাঁধ সৃষ্টির পর গত ১৪ বছরেও পানির এমন বৃদ্ধি দেখেনি কেউই।

চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা বলছেন, অতিবৃষ্টির কারণে পানির উচ্চতা বৃদ্ধি পেলেও বাঁধ ভাঙ্গা বা ক্ষয়ক্ষতির কোনো আশঙ্কা নেই। তবে অতিমাত্রায় পানি বৃদ্ধির কারণে মহামায়া লেক এলাকায় ভূমি ধসের আশঙ্কা করছেন লেক সংশ্লিষ্টরা।

জানা যায়, মীরসরাই উপজেলার নিন্মাঞ্চলকে পাহাড়ী ঢলের পানি থেকে রক্ষা এবং শুকনো মৌসুমে চাষাবাদের লক্ষ্যে ২০০৯-২০১০ অর্থ বছরে সরকারের পাউবো মহামায়া ছড়ার ওপর বাঁধ তৈরি করে মহামায়া সেচ প্রকল্প বাস্তবায়ন করে। এরপর সেখানে ১১ বর্গ কিলোমিটার কৃত্রিম লেকের সৃষ্টি হয়। যা বর্তমানে চট্টগ্রামের উল্লেখযোগ্য পর্যটন এলাকা হিসেবে পরিচিতি পায়।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে মহামায়া লেকের পানি অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে। এতে বাঁধের দক্ষিণ অংশের ওভার ফ্লো হয়ে পানি উপচে পড়ছে। শুক্রবার (২ আগস্ট) বিকেলে এটির মাত্রা অতিরিক্ত হলেও শনিবার কিছুটা কমেছে বলেও জানায় তারা।

মহামায়া ইকোপার্কের ইজারাদার এরাদুল হক নিজামী ভুট্টু  বলেন, গত ১৪ বছরে মহামায়ার পানির এত উচ্চতা আমরা দেখিনি। আপাতত দর্শণার্থীদের চলাচল বন্ধ করে দিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক হলে খুলে দেওয়া হবে।

জানতে চাইলে চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল কাদের বলেন, পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে বেড়েছে। তবে বাঁধ ভাঙ্গার মতো আশঙ্কা নেই। কারণ অতিরিক্ত পানি নিচে প্রবাহিত হওয়ার জন্য মূল স্লুইচ গেইট ছাড়াও বাঁধের দক্ষিণ পাশে ওভার ফ্লো গেইট রয়েছে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম উত্তর বনবিভাগের মীরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহান শাহ্ নওশাদ বলেন, মহামায়া লেকে নিচুভাগে নানা ধরনের ময়লা-আবর্জনা এবং মাটি জমাট হয়ে লেকের স্তর পলিতে ভরে উঠায় পানির বৃদ্ধির হার বেড়েছে। ভূমি ধসের আশঙ্কা থাকলেও বৃষ্টি কমে যাওয়ায় মনে হচ্ছে এমনটি হবে না।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান