মিঠাছড়া বাজারে বিএনপির আনন্দ মিছিল
ইকবাল হোসেন জীবন
শিক্ষার্থীদের এক দফা দাবির মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ ও দেশ ত্যাগ করায় আনন্দ মিছিল করেছে বিএনপি’র নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকালে উপজেলার মিঠাছড়া বাজারে ঢাকা-চট্টগ্রামের পুরাতন মহাসড়কে এই আনন্দ মিছিল করেছে বিএনপি’র নেতাকর্মীরা।
৯নং মীরসরাই সদর ইউনিয়নের বিএনপি’র আহবায়ক নাসির উদ্দিনের সভাপতিত্বে বিএনপি নেতা আনোয়ার জাহিদ ও ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব কামরুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক শহিদুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপি’র আহবায়ক নুরুল আবছার চেয়ারম্যান, জসিম উদ্দীন, ৯নং ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মাঈন উদ্দীন কোম্পানী, আনোয়ারুল হক, সাবেক আহবায়ক মুফিজ উদ্দীন মিয়াজী, সিঃ যুগ্ম-আহবায়ক মনজুর মোরশেদ কনক ভূঁইয়া, যুগ্ম আহবায়ক রেজাউল করিম, ঈমাম উদ্দিন, ইকবাল হোসেন, বিএনপি’র নেতা মহিউদ্দিন, ৮নং ইউনিয়ন বিএনপি’র আহবায়ক জসিম উদ্দিন, যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম, নাজিম উদ্দীন মিয়াজী, ছাত্রদল নেতা আশরাফ রিয়াজ, যুবদল ইউনিয়ন আহবায়ক সাইফুল ইসলাম, ৮নং ইউনিয়ন যুবদল আহবায়ক আনোয়ার, সাবেক ছাত্রনেতা মিঠু, ফখরুল ইসলাম প্রমুখ।
