জামায়াত নেতার ওপর হামলা

রিপোর্ট
আপডেটঃ ২ সেপ্টেম্বর, ২০২৪ | ৭:২২ 65 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ২ সেপ্টেম্বর, ২০২৪ | ৭:২২ 65 ভিউ
Link Copied!

মীরসরাই উপজেলা জামায়াতের সাবেক আমির মফিজুর রহমান নিজামীর ওপর হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাটাছরা ইউনিয়নের পূর্ব বামনসুন্দর জুয়া কাজী ভূঁইয়া বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহত মফিজুর রহমান ওই বাড়ির মৃত আমিনুল হকের ছেলে।

মফিজুর রহমানের ছেলে হাসান আরিফ বলেন, ২০২৩ সালে একই এলাকার হেলাল উদ্দিন, নাসির উদ্দিনসহ ১০ জনের নামে আমার মা ফিরোজা বেগম বাদী হয়ে চট্টগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আমার আব্বা ওই মামলার সাক্ষী ছিলেন। ওই মামলায় হেলাল উদ্দিনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হলে তিনি ক্ষিপ্ত হন। আজ দুপুরে আমাদের বাড়িতে গিয়ে বাবার ওপর অতর্কিত হামলা চালান। এসময় আমার মাকে জিম্মি করে রাখা হয়। পরে সেনাবাহিনী গিয়ে তাকে উদ্ধার করে।

বিজ্ঞাপন

উপজেলা জামায়াতের আমির নুরুল কবির জানান, হামলায় আহত মফিজুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বিনা উস্কানিতে সম্পূর্ণ ঠান্ডা মাথায় সন্ত্রাসী হামলা কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান