বারইয়ারহাটে মালবাহী ট্রেন লাইনচ্যুত
রিপোর্ট
Link Copied!
মীরসরাইয়ের বারইয়ারহাট পৌরসদর এলাকায় একটি মালবাহী ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।
রেলওয়ের পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, মালবাহী ট্রেনটি পোর্ট থেকে মাল নিয়ে ঢাকায় যাচ্ছিল।সিনকিআস্তানা স্টেশনের এলাকা অতিক্রম করার সময় ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়। রেলের লুপ লাইনের অংশে এ ঘটনা ঘটে।
তিনি আরো জানান, বিষয়টি চট্টগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষে জানানো হয়েছে। শিগগিরই উদ্ধার কার্যক্রম শুরু হবে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
