শতাধিক প্রতিবন্ধী পেলেন খাদ্য সহায়তা

ইকবাল হোসেন জীবন
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৪ | ১২:২১ 47 ভিউ
ইকবাল হোসেন জীবন
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৪ | ১২:২১ 47 ভিউ
Link Copied!

মীরসরাইয়ে প্রতিবন্ধি মানুষের মাঝে খাদ্য উপহার বিতরণ করা হয়েছে। দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসব খাদ্য উপহার বিতরণ করা হয়।

সংগঠন ওডিপি এর উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রীমকোর্ট এর ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান।

সংগঠনের সাধারণ সম্পাদক মাহিন শাহরিয়া এবং ধর্মীয় ও সমাজ কল্যান সম্পাদক আলতাফ হোসেন ভূঁইয়ার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মীরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন। এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আমপুটি ফুটবল দল ও হুইল চেয়ার ক্রিকেট দলের সদস্য মো. সাহাব উদ্দিন, প্রতিবন্ধিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম, সাইদুল ইসলাম ও ইশতিয়াক ভূঁইয়া সুমন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সাইফুর রহমান বলেন, প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয়। তারাও সুযোগ পেলে নিজে স্বাবলম্বী হয়ে পরিবার, সমাজ ও দেশের কল্যানে কাজ করবে। তাদেরকে অবহেলার চোখে না দেখে আমাদের সবার উচিৎ কর্মসংস্থানের ব্যবস্থা করা। আমি সব সময় প্রতিবন্ধিদের সাথে ছিলাম, ভবিষ্যতেও তাদের জন্য কাজ করবো ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে ঢাকাস্থ মীরসরাই ফোরাম এর পক্ষ থেকে বাংলাদেশ আমপুটি ফুটবল দল ও হুইল চেয়ার ক্রিকেট দলের সদস্য মো. সাহাব উদ্দিন জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিভিন্ন টুর্নামেন্টে অংশ নেওয়ায় তাকে সংবর্ধিত করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান