ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও সংবর্ধনা

রিপোর্ট
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪ | ৭:৫৯ 75 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪ | ৭:৫৯ 75 ভিউ
Link Copied!

মীরসরাইয়ে সরকারহাট নজরআলী রূপজান উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত দে এর সভাপতিত্বে ও প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ মীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রিয়তোষ নাথ, প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আহবায়ক মাস্টার রফিউজ্জামান, মীরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, ব্যবসায়ী দিদারুল আলম সুমন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বাবুলাল বড়ুয়া ও রেজাউল হান্নান চৌধুরী।

বিজ্ঞাপন

প্রধান অতিথি তাঁর বক্তব্যে এডভোকেট সাইফুর রহমান বলেন, আগে অনেকের যোগ্যতা থাকা স্বত্ত্বেও ভালো কোন পদে চাকরী হতো না। এলাকায় প্রশাসনের লোকজন তথ্য সংগ্রহের জন্য গেলে বিভিন্ন রাজনৈতিক দলের তকমা লাগিয়ে চাকরী থেকে বঞ্চিত করা হয়েছে। এখন থেকে তা হবে না, যে দলের, যে মতের লোক হোক যার যার যোগ্যতা অনুযায়ী চাকরী নিশ্চিত করা হবে। এজন্য ভালো পড়াশোনার কোন বিকল্প নেই। এই যুগে প্রতিযোগিতায় টিতে থাকতে বাংলার পাশাপাশি ইংরেজী সহ অন্যান্য ভাষায় পারদর্শী হতে হবে।

আলোচনা সভা শেষে বাংলাদেশ সরকারের ডেপুটি এটর্নি জেনারেল পদে নিয়োগ পাওয়ায় এডভোকেট সাইফুর রহমান ও মীরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সাংবাদিক এম মাঈন উদ্দিনকে সংবর্ধিত করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান