খৈয়াছড়া ঝরনায় ঘুরতে এসে ব্যাংক কর্মকর্তা নিহত

রিপোর্ট
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৪ | ৭:১৪ 53 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৪ | ৭:১৪ 53 ভিউ
Link Copied!

মীরসরাইয়ে ঝরনায় ঘুরতে এসে পাথরের আঘাত খেয়ে মাহাবুব হাসান (৩০) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খৈয়াছড়া ঝরনায় এই দূর্ঘটনা ঘটে। এসময় গাজী আহমেদ বিন শামস (৩৫) নামের আরেক পর্যটক গুরুত্বর আহত হয়েছে।

নিহত মাহাবুব হাসান ঢাকার যাত্রাবাড়ী  এলাকার  জাহাঙ্গীর আলামের ছেলে। সেই ওয়ান ব্যাংক লিমিটেডের হেড অফিসে বিজনেস সাপোর্ট অফিসার হিসাবে দায়িত্বরত ছিলো।

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা থেকে ৬ জন ব্যাংক কর্মকর্তা বেড়াতে আসেন খৈয়াছড়া ঝরনায়। দুপুরে গোসল করার সময় ঝরনার উপর থেকে বড় পাথর পড়ে নিহত মাহাবুব হাসানের মাথায়। সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে লাশ উপরে নিয়ে আসে। আহত একজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল (চমেক) হাসপতালে প্রেরণ করে।

মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, পর্যটক নিহতের ঘটনা শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। লাশ উদ্ধার করে থানা পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

মীরসরাই থানার ওসি আবদুল কাদের জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করছে পুলিশের টিম। ময়নাতদন্তের শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান