পূজার নিরাপত্তায় প্রতিটি মন্দিরে থাকবে জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবক

রিপোর্ট
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৪ | ৫:৫২ 54 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৪ | ৫:৫২ 54 ভিউ
Link Copied!

সনাতন ধর্ম্বালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গাপূজার নিরাপত্তায় মীরসরাইয়ের প্রতিটি মন্দিরে কাজ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবকরা। উপজেলায় এবার ৯০ টি মন্দিরে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজায় আইনশৃংখলারক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রতিটি মন্দিরে ২০ জন করে স্বেচ্ছাসেবক কাজ করবেন বলে জানান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুল আমিন।

মঙ্গলবার (৮ অক্টোবর) উপজেলার মিঠানালা ইউনিয়নের বিভিন্ন দূর্গাপূজা মন্দির পরিদর্শন করেন বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতবৃন্দ।

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. নুরুল আমিন। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, মিঠানালা ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউর রহমান চৌধুরী তপন, সদস্য সচিব শাখাওয়াত হোসেন মানিক, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব এহসানুল আনোয়ার চৌধুরী মুন্না, মিঠানালা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব কামরুল ইসলাম বাপ্পি, উপজেলা ছাত্রদলের সভাপতি সরোয়ার হোসেন রুবেল, পশ্চিম মলিয়াইশ মাতৃমন্দির পূজা উদযাপন পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী কানু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আমজাদ হোসেন রুবেল, সহ- সাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবু ও মিঠানালা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুম এফ রহমান।

বিজ্ঞাপন

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুল আমিন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্দেশনায় অনুযায়ী শারদীয় দূর্গাপূজায় প্রতিটি মন্দিরের নিরাপত্তায় আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে। প্রতিটি মন্দিরে ২০ জন সদস্য শিডিউল করে দায়িত্ব পালন করবেন। নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে পূজা পালনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান