আওয়ামী লীগ নেতার দখল থাকা রিজার্ভ ফরেস্টের দেড় একর বনভূমি উদ্ধার

রিপোর্ট
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৪ | ৯:০১ 109 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৪ | ৯:০১ 109 ভিউ
Link Copied!

মীরসরাইয়ে আওয়ামী লীগ নেতা সোনা মিয়ার দখলে থাকা দেড় একর বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন মিরসরাই রেঞ্জের হিংগুলী বন বিটের সীতাকুন্ড-রামগড় রিজার্ভ ফরেস্ট মৌজার হিঙ্গুলী গ্রাম এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

সোনা মিয়া উপজেলার ২নং হিঙ্গলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।

মীরসরাই রেঞ্জ কর্মকর্তা মো. শাহানশাহ নওশাদ জানান, আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান সোনা মিয়া দীর্ঘদিন ধরে অবৈধভাবে রিজার্ভ ফরেস্টের ১.৫০ একর জায়গা দখল করে রেখেছিলেন। পাহাড়ের চারিদিকে কাটা তার ও বাঁশের বেড়া দিয়ে ঘিরে রাখেন এবং খুঁটি ও টিনের ছাউনী দিয়ে পাহাড়ের উপর লেবার সেড তৈরী করেন। মঙ্গলবার ঐ জায়গার চারিদিকে কাটা তার ও বাঁশের বেড়া এবং খুঁটি ও টিনের ছাউনী দিয়ে তৈরি লেবার সেড ভেঙ্গে গুঁড়িয়ে দিয়ে দখলমুক্ত করা হয়। চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার এর পরামর্শ অনুযায়ী উদ্ধারকৃত জায়গায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়েছে। উচ্ছেদ অভিযানে মীরসরাই রেঞ্জে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী এবং হিঙ্গুলি বিটের অধীন এফসিভি এর সভাপতি ও সদস্যরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান