সিডিএসপি বাঁধ ভাঙনরোধে জামায়াতের মানববন্ধন

ইকবাল হোসেন জীবন বার্তা সম্পাদক
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫ | ৮:৩৯ 63 ভিউ
ইকবাল হোসেন জীবন বার্তা সম্পাদক
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫ | ৮:৩৯ 63 ভিউ
Link Copied!

মীরসরাইয়ে চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্ট (সিডিএসপি) বাঁধের ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে মীরসরাই উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলা শাখা এই কর্মসূচি পালন করে।

১৯৯৪ সালে বঙ্গোপসাগরের ভাঙন থেকে মীরসরাইয়ের বিস্তীর্ণ অঞ্চল রক্ষা করতে সিডিএসপি প্রকল্পের আওতায় ১১.৫ কিলোমিটার দৈর্ঘ্যের বাঁধ নির্মাণ করা হয়েছিল। তবে গত কিছু সময়ে ভাঙনের তীব্রতায় ফেনী নদী গর্ভে বিলীন হয়ে গেছে প্রায় ২০০ একর মৎস্য প্রকল্প। এই ভাঙনের কারণে মৎস্য উৎপাদন হ্রাস পেয়েছে এবং স্থানীয় যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

জামায়াত নেতারা মানববন্ধনে বাঁধটি সংস্কার করে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান। তারা বলেন, মুহুরী প্রজেক্ট গেট থেকে বালি জমা হওয়া পানি স্বাভাবিকভাবে প্রবাহিত করতে ড্রেজিং করতে হবে এবং অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে হবে, যাতে বাঁধের নিরাপত্তা নিশ্চিত হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামী আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ নুর নবী, মীরসরাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির, জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর নুরুল হুদা হামিদী, সেক্রেটারি মাঈন উদ্দিন, ওচমানপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ইকবাল হোসেন চৌধুরী এবং ইছাখালী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জসিম উদ্দিন।

উল্লেখ্য, সিডিএসপি বাঁধটি এলাকায় ৭০ শতাংশ মাছের চাহিদা পূরণের জন্য গুরুত্বপূর্ণ ছিল, তবে ভাঙনজনিত কারণে সেখানে ২৫টি মৎস্য প্রকল্প বিলীন হয়ে গেছে। সঠিক সময়ে পদক্ষেপ না নিলে এই অঞ্চলের জীবিকা, পরিবেশ এবং অর্থনীতির উপর মারাত্মক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান