বিএনপির ৫ শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে বিক্ষোভ মিছিল

রিপোর্ট : মাসিক মীরসরাই
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৫ | ৮:৩৮ 83 ভিউ
রিপোর্ট : মাসিক মীরসরাই
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৫ | ৮:৩৮ 83 ভিউ
Link Copied!

মীরসরাইয়ে বিএনপি ও যুবদলের ৫ শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে বিক্ষোভ মিছিল করেছে দলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে মীরসরাই সদর ইউনিয়নের মিঠাছরা বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

সমাবেশে বক্তব্য রাখেন, মীরসরাই সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মাঈন উদ্দিন কোম্পানি, মীরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহেদ হোসাইন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শাহিনুল ইসলাম স্বপন, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন, মীরসরাই সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন, আলমগীর হোসেন, সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবু সালেক সোহেল, বিএনপি নেতা আরিফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজাদ হোসেন, চট্টগ্রামস্থ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ও ১০ নং মিঠানালা ইউনিয়ন বিএনপি নেতা মো. শরফুদ্দিন, মীরসরাই সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের নেতা নাঈম সরকারসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরে উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘বিগত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিলো, নেতাকর্মীদের সব সময় পাশে ছিলেন, আওয়ামী লীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে মীরসরাই জনপদে আন্দোলন সংগ্রাম করেছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন দেশনায়ক তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর এর দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা মীরসরাইয়ে একটি তদন্ত টিম পাঠান। সেই টিম নুরুল আমিন চেয়ারম্যান সংগঠনবিরোধী কার্যক্রমে জড়িত কিনা খতিয়ে দেখুক পাশাপাশি যেসব নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তারা কোন সংগঠনবিরোধী কর্মকান্ডে জড়িত ছিল কিনা খতিয়ে দেখে বহিষ্কারাদেশ পুনর্বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি।’

বিজ্ঞাপন

প্রসঙ্গগত, গত মঙ্গলবার রাতে বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান, মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, মীরসরাই উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন, জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলামকে বহিষ্কার করেন। এর পর থেকে শীর্ষ এই নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উত্তাল হয়ে উঠেছে মীরসরাইয়ের রাজপথ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান