মীরসরাইয়ে ৪৩ বছর দায়িত্ব পালন: মসজিদের ইমামকে স্মরণীয় বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ | ৭:০৪ 436 ভিউ
নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ | ৭:০৪ 436 ভিউ
Link Copied!

দীর্ঘ ৪৩ বছর এক মসজিদে ইমামের দায়িত্ব পালনের পর ওই ইমামকে সংবর্ধনার মাধ্যমে আনুষ্ঠানিক বিদায় দেওয়া হয়েছে। বিদায়কালে ওমরাহ হজ পালনের জন্য ১লাখ ৭০ হাজার ও সন্মানি বাবদ ১ লাখ ৫০ হাজার টাকা, ক্রেস্ট ও উপহার সামগ্রী দেওয়া হয়।

গত শুক্রবার ( ১০ ফেব্রুয়ারি) উপজেলার বারইয়ারহাট পৌরসভার মধ্যম জামালপুর ছমদ আলী জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ ইউসুফের এই বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলায় এই প্রথম সংবর্ধনার মাধ্যমে কোন ইমামকে সন্মানি দিয়ে বিদায় দেওয়ায় প্রশংসা কুড়িয়েছেন মসজিদ পরিচালনা কমিটি। মাওলানা মোহাম্মদ ইউসুফ মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী গ্রামের হামিদ আলী মিয়া বাড়ির মৃত মোঃ সৈয়দের রহমানের পুত্র।

ওইদিন মসজিদ কমিটির অর্থ সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায়, পেশ ইমাম মাওলানা দেলোয়ার হোসেনে কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন মসজিদের বর্তমান খতিব মাওলানা আব্দুল মান্নান, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মহিউদ্দিন সওদাগর, সাধারণ সম্পাদক কাজী মোঃ ওমর ফারুক, সহ সাধারণ সম্পাদক ফজলুল করিম রিপন, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা কমিটির সদস্য জসিম উদ্দিন ভেন্ডার, সাবেক খতিব মাওলানা আবুল কালাম এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন

জানা গেছে, ১৯৮৩ সালে মাওলানা মোহাম্মদ ইউসুফ এই সমজিদে ইমাম হিসেবে যোগদান করেন। এরপর দীর্ঘ ৪৩ বছর এই মসজিদের ইমামের দায়িত্ব পালন করেছেন। এখন বয়সের কারণে আর পারছেন না। তাই বাধ্য হয়ে তিনি অবসরে গেছেন।

মসজিদ পরিচালনা কমিটির উপদেষ্টা মো. জসীম উদ্দিন ভেন্ডার বলেন, মাওলানা ইউসুফ সাহেব ১৯৮০ সালে আমাদের মসজিদে ইমাম হিসেবে যোগদান করেছেন। উনি খুব ভালো মানুষ। উনার কারণে অনেক মানুষ মসজিদমুখী হয়েছে। বয়সের কারণে আর পারছেন না। তাই বিদায় দিতে হয়েছে। বিদায়কালে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে কিছু সন্মানি ও ওমরাহ হজ পালনের জন্য ৩ লাখ ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

মাওলানা মো. ইউসুফ বলেন, একই মসজিদে ৪৩ বছর খেদমত করেছি। জামালপুর এলাকার মানুষ আমার পরিবারের সদস্যদের মতো। দীর্ঘ ৪৩ বছর ধরে এখানকার মানুষের ভালোবাসা ও সন্মান পেয়েছি। বিদায়কালে উনারা আমাকে যে সন্মান দিয়েছেন তা আমার সারাজীবন মনে থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান