ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সিরিয়ায় সাহায্য সামগ্রী পৌঁছাতে শুরু করেছে

মাসিক মীরসরাই
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ | ১১:০৫ 146 ভিউ
মাসিক মীরসরাই
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ | ১১:০৫ 146 ভিউ
Link Copied!

গত সপ্তাহের প্রলয়ঙ্কারি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সিরিয়ার বিদ্রোহীদের নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিম অংশে খুলে দেয়া সীমান্ত ক্রসিং দিয়ে সাহায্য সামগ্রী বহনকারী যানবাহনের কনভয় প্রবেশ করেছে। সিরিয়ার এই এলাকায় ভূমিকম্পের পর সাহায্য সামগ্রী খুব ধীরলয়ে পৌঁছাচ্ছিল।

এদিকে, ৭.৮ মাত্রার ভূমিকম্পের ২০০ ঘণ্টা পেরিয়ে যাবার পর ধ্বংসস্তূপের নীচ থেকে জীবিত মানুষদের বের করে আনার আশা ক্ষীণ হয়ে যাচ্ছে আর এখন মূল লক্ষ্য হয়েছে বেঁচে থাকা সহায়সম্বলহীন মানুষদের জন্য খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করা। মঙ্গলবারের হিসাব অনুযায়ী তুরস্ক ও সিরিয়ার এই ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেছে।

সিরিয়া সীমান্তের এই ক্রসিংটি ২০২০ সালের পর আবার খুলে দেয়া হলো। জাতিসংঘ জানিয়েছে বাবা আল-সালাম ক্রসিংটি দিয়ে আন্তর্জাতিক অভিবাস সংস্থার (আইওএম) ১১টি ট্রাক মানবিক সাহায্য সামগ্রী নিয়ে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে গেছে।

বিজ্ঞাপন

এছাড়া সাহায্য সংস্থাগুলোর আরও ২৬টি ট্রাক বাব আল-হাওয়া ক্রসিং দিয়ে সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় জাতিসংঘের মানবিক সহায়তা সামগ্রী নিয়ে পৌঁছেছে। এটিই একমাত্র ক্রসিং যার ভেতর দিয়ে সরাসরি ওই এলাকায় পৌঁছা যায়।

এ সম্পর্কে জাতিসংঘের মানবিক সহায়তা কর্মসূচির প্রধান মার্টিন গ্রিফিথ টুইটারে লেখেন, ‘জাতিসংঘের আন্ত-সীমান্ত সাহায্য জীবন বাঁচানোর জন্য।’

জাতিসংঘ জানিয়েছে ভূমিকম্পে সিরিয়ার প্রায় ৯০ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্ব সংস্থাটি পরিস্থিতি সামাল দিতে দেশটির জন্য ৪০০ মিলিয়ন ডলারের জরুরি তহবিল গঠনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আবেদন জানিয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান