মীরসরাইয়ে পিকআপ চাপায় যুবকের মাথা বিচ্ছিন্ন

প্রতিনিধি
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ | ৭:০৭ 139 ভিউ
প্রতিনিধি
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ | ৭:০৭ 139 ভিউ
Link Copied!

মিরসরাইয়ে দ্রুতগামী ইটবোঝায় পিকআপ চাপায় মো. মোশারফ হোসেন (৩৭) নামে এক দিনমজুর নিহত হয়েছে। এই ঘটনায় পিকআপ সহ চালক মো. কাউছারকে (৩০) আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৪ নং ধুম ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোশারফ ধুম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মধ্যম নাহেরপুর গ্রামের আবদুল মুনাফের পুত্র। আটক কাউছার মিরসরাই পৌরসভার ৮ নং ওয়ার্ডের রবিউল হোসেনের পুত্র।

ধুম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) মারুফ হাসান বলেন, বুধবার সকালে রাস্তার পাশে গাছ কাটার কাছ করছিলো মোশারফ। হটাৎ ইটবোঝায় একটি পিকআপ তাকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। এরপর পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে গেছে। তিনি আরো বলেন, মোশারফ পেশায় দিনমজুর। তার স্ত্রী, ৮ বছরের শারীরিক প্রতিবন্ধি একটি ছেলে ও দুই বছরের একটি মেয়ে রয়েছে।

বিজ্ঞাপন

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন বলেন, দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান