গুলশান বহুতল ভবনে আগুন, এক ব্যক্তির মৃত্যু

তানজিমা লাবিবা নিজাম
আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ | ১১:৪১ 90 ভিউ
তানজিমা লাবিবা নিজাম
আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ | ১১:৪১ 90 ভিউ
Link Copied!

রাজধানীর গুলশান থানাধীন শাহজাদপুর এলাকার একটি ভবনে আগুন লাগার ঘটনায় এক ব্যক্তি মারা গেছেন। তার নাম ঠিকানা কিছুই জানা যায়নি।

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ঘটনাস্থল থেকে বনানী ক্লিনিকের একটি অ্যাম্বুলেন্সে করে ওই ব্যক্তির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যায়।

ওই ক্লিনিকের কাস্টমার কেয়ারের ইনচার্জ আশিষ বিশ্বাস জানান, আগুনের সংবাদ পেয়ে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে যাই। পরে ফায়ার সার্ভিসের লোকজন ব্যাগে ভরে এক ব্যক্তির মরদেহ আমাদের মাধ্যমে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেয়।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, গুলশানের অগ্নিকাণ্ডে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার মৃতদেহ একটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে আনা হয়েছে। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে তার শরীরে কোনো দগ্ধ হওয়ার চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, ভবন থেকে লাফিয়ে পড়ে তিনি মারা গেছেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয়, রাজধানী গুলশানে ভবনে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণ আসেনি। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নেভানোর ও আটকে পড়া লোকজনকে উদ্ধারের চেষ্টা করছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান