মিঠাছরা-বামনসুন্দর-মাদবারহাট চলাচলের বিকল্প পথ ভেঙ্গে মানুষের ভোগান্তি

রিপোর্ট
আপডেটঃ ১০ জুলাই, ২০২৩ | ১:০১ 103 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ১০ জুলাই, ২০২৩ | ১:০১ 103 ভিউ
Link Copied!

মীরসরাইয়ের মিঠাছড়া-বামনসুন্দর-মাদবারহাট সড়কের উপর একটি ব্রিজ নির্মাণে ধীরগতির কারণে মানুষের চলাচলে ভোগান্তি দেখা দিয়েছে। বিশেষ করে চলাচলের জন্য নির্মিত বিকল্প সড়কটি খালের পানিতে ভেঙ্গে যাওয়া গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তির মাত্রা অনেক বেড়েছে।

জানা গেছে, উপজেলা এলজিইডির অধিনে ১৫ মিটার দৈর্ঘ্যরে ব্রিজটি নির্মাণের কাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান আবছার কনষ্ট্রাকশন। ২ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে এ ব্রিজটি নির্মাণ কাজ শুরু হয় চলতি বছরের ফেব্রæয়ারি মাসে। প্রায় ৫ মাস অতিবাহিত হয়ে গেলেও এখনও ঢালাইয়ের কাজ শেষ করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠানটি। কাজের শুরু থেকে গাড়ি ও মানুষ চলাচলের জন্য বিকল্প রাস্তা তৈরি করা হয়। সে রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে মানুষ চলাচল করছিলো।

কাটাছরা ইউনিয়নের বঙ্গনুর এলাকার বাসিন্দা মো. বেলাল হোসেন বলেন, ব্রিজটি নির্মাণে ধীরগতির কাজ হচ্ছে। এতো সময় লাগার কথা না। যে বিকল্প রাস্তা তৈরি করেছে তা দিয়ে সামান্য বৃষ্টি হলে গাড়ি চলাচল করে না। প্রায় ৫-৬ মাস আমরা অনেক কষ্টে চলাফেরা করছি।
উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের শেখেরতালুক গ্রামের তানভীর ইসলাম আসিফ বলেন, আমরা হাইচ গাড়ি নিয়ে কাটাছরা ইউনিয়নের সারেংপাড়া এলাকায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলাম। ছত্তরভূঁইয়ারহাট এসে ব্রিজ এর কারণে গাড়ি আর যেতে পারেনি। পরে ওইপাশ থেকে সিএনজি নিয়ে মহিলা ও শিশুদের নিয়ে অনেক কষ্টে আত্মীয়ের বাড়িতে যেতে হয়েছে।

বিজ্ঞাপন

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বামনসুন্দর খালের উপর নির্মিতব্য ব্রিজের কারণে চলাচলের জন্য তৈরি করা বিকল্প সড়কটি পানিতে ভেঙ্গে গেছে। কোনভাবে যাত্রী নামিয়ে দিয়ে সিএনজি অটোরিক্সা পার হতে পারলেও কার, মাইক্রো, হাইচ, পিকআপ চলাচল করতে পারছে না। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, এই সড়কটি দিয়ে দুর্গাপুর, কাটাছরা, ইছাখালী ইউনিয়নসহ প্রায় অর্ধশত গ্রামের শত শত মানুষ প্রতিদিন চলাচল করে থাকে। ব্রিজটি নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকে মানুষের ভোগান্তি শুরু হয়েছে। বিশেষ করে একটি বৃষ্টি হলে আর চলাচল করা যায় না।

ঠিকাদারী প্রতিষ্ঠান আবছার কনষ্ট্রাকশনের ম্যানেজার এনামুল হক সরকার বলেন, ঈদের আগের দিন লেবারদের দিয়ে কিকল্প রাস্তাটি কনক্রিট দিয়ে মেরামত করে তাদের ঈদের ছুটি দিয়েছি। রাতের বেলায় মাছের গাড়ি যাওয়ার কারণে রাস্তাটি ভেঙ্গে গেছে। শনিবার রাস্তাটি ভেঙ্গে যাওয়ার খবর পেয়েছি, কিন্তু সব লেবারতো ছুটিতে, তারা আসলে রাস্তাটি পুনরায় মেরামত করা হবে।

তিনি আরো বলেন, চলতি বছরের নভেম্বর মাসে কর্তৃপক্ষকে আমরা কাজ বুঝিয়ে দেওয়ার কথা। আশা করছি তার আগেই নির্মাণ কাজ শেষ হয়ে যাবে।

বিজ্ঞাপন

মীরসরাই এলজিইডি অফিসের উপ-সহকারি প্রকৌশলী মো. আমিনুল ইসলাম বলেন, ব্রিজ নির্মাণের কাজ ধীরগতি হচ্ছে এটা ঠিক না। এই প্রতিষ্ঠান জোরারগঞ্জেও একটি ব্রিজ নির্মাণের কাজ করছে। আমরা সেটি বন্ধ রেখে দ্রুত এই ব্রিজের কাজ শেষ করার জন্য বলেছি। তিনি আরো বলেন, মূলত রাতের বেলায় মাছের গাড়ি চলাচল করে রাস্তা ভেঙ্গে ফেলেছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান