মীরসরাইয়ে অনিয়ন্ত্রিত লোডশেডিং, দুর্বিষহ জনজীবন

রিপোর্ট
আপডেটঃ ২৭ আগস্ট, ২০২৩ | ১১:১২ 99 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ২৭ আগস্ট, ২০২৩ | ১১:১২ 99 ভিউ
Link Copied!

অনিয়ন্ত্রিত লোডশেডিংয়ে দুর্বিষহ হয়ে উঠছে মীরসরাই উপজেলার জনজীবন। প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ। এতে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে এইচএসসি পরীক্ষার্থীসহ সাধারণ শিক্ষার্থীদের। গরমের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস করতে কষ্ট হচ্ছে কোমলমতি শিশুদের। ক্ষতির সম্মুখীন হচ্ছেন বিদ্যুৎনির্ভর ব্যবসায়ীরাও। উপজেলায় ৪০ মেঘাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও সরবরাহ হচ্ছে ২০ মেঘাওয়াট।

খোঁজ নিয়ে জানা গেছে, এক মাস আগে বিদ্যুৎ সরবরাহ ভালো থাকলেও এখন প্রতিদিন লোডশেডিং হচ্ছে। রাতে প্রায় ৬-৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। প্রচণ্ড গরমে বিদ্যুতহীন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে জনসাধারণের। গরমে অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। ঘেমে জ্বর-কাশিসহ ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে তারা। বাদ যাচ্ছেন না বয়স্করাও।

নুরুল আনোয়ার নামের এক গ্রাহক জানান, লোডশেডিংয়ের কারণে বাচ্চাদের পড়াশোনার ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। সন্ধ্যার পর থেকে বাচ্চাদের পড়াশোনার সময়টিতে বিদ্যুৎ থাকেনা। অভিযোগ নম্বরে ফোন দিলেও কাজ হয় না।

বিজ্ঞাপন

মীরসরাই সদরের একটি বেসরকারি বিদ্যালয়ের এক শিক্ষক (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, সকাল থেকেই বিদ্যুৎ নেই। ছাত্ররা যেমন ঘেমে একাকার, শিক্ষকদের অবস্থাও ভিন্ন নয়। ক্লাসরুমে পাঠদানের উপযুক্ত পরিবেশ নেই। কোনো ধরনের পূর্ব নোটিশ ব্যতীত এভাবে সারাদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা পল্লী বিদ্যুতের অনিয়ম ও খামখেয়ালীপনা।

হুমায়রা আফরোজ নামের এক শিক্ষার্থী বলেন, ২৭ আগস্ট থেকে আমাদের এইচএসসি পরীক্ষা। লোডশেডিংয়ের কারণে ঠিকমতো পড়াশোনা করতে পারছিনা। অনিয়ন্ত্রিত এ লোডশেডিং ব্যাপকভাবে প্রভাব ফেলছে ব্যবসা প্রতিষ্ঠানে। সরকারি, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে লোডশেডিংয়ের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের।

মীরসরাই সদরের সমকাল ডায়াগনস্টিক সেন্টারের সত্ত্বাধিকারী মো. শেখ ফরিদ বলেন, তেলের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংকটও চরমে। ফলে তেলের ওপর নির্ভর করে আমাদের মতো যে সব প্রতিষ্ঠান চলছে সেগুলো লোকসানের মুখে। কারণ ডিজেলের দাম বাড়ার কারণে তো সারাদিন জেনারেটর চালিয়ে কাজ করা সম্ভব না।

বিজ্ঞাপন

এদিকে মীরসরাই উপজেলার সমন্বয় সভায় একাধিক চেয়ারম্যান অভিযোগ করেন, পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বরগুলোতে শতবার ফোন দিলেও রিসিভ হয় না। অথচ বলা হয়েছে গ্রাহকদের অভিযোগ ওই নম্বরগুলোতে ফোন করে জানানোর জন্য।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান