মীরসরাইয়ে একসাথে ৩ সন্তান জন্ম দিলেন এক গৃহবধূ

রিপোর্ট
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৩ | ৯:১৭ 85 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৩ | ৯:১৭ 85 ভিউ
Link Copied!
মীরসরাইয়ে একসাথে ৩ সন্তান জন্ম দিলেন এক গৃহবধূ - ছবি : মাসিক মীরসরাই

মীরসরাইয়ে একসাথে তিন সন্তান জন্ম দিলেন দিনমজুর মো: শাহাব উদ্দিন ও রিমা আক্তার দম্পতি। চট্টগ্রাম ইবনেসিনা হাসপাতালে অস্ত্রপাচারের মাধ্যমে তিন সন্তানের জন্ম হয়। জন্মের পর মা ও সন্তানরা সুস্থ আছেন। তিনটি বাচ্চার মধ্যে দুটি মেয়ে একটি ছেলে।

জানা গেছে, উপজেলার মঘাদিয়া ইউনিয়নের খোরমাওয়ালা গ্রামের খোরমাওয়ালা বাড়ি জামাল উদ্দিনের ছেলে শাহাব উদ্দিন। তিনি বছর দুয়েক আগে উপজেলার খইয়াছড়া ইউনিয়নের তাজু ফকির পাড়া এলাকার রিমা আক্তারের সাথে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি স্থানীয় একটি বেকারিতে দিন মজুরি হিসেবে কাজ করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সিজারের মাধ্যমে রিমা আক্তার প্রথমে একটি মেয়ে সন্তান জন্ম দেন। এরপর একটি ছেলে সন্তান ও আরো একটি মেয়ে সন্তান জন্ম হয়। তবে জন্মের পর মা ও সদ্য জন্মানো শিশুরা সুস্থ আছেন।

বিজ্ঞাপন

শাহাব উদ্দিন আনন্দের পাশাপাশি নিজের শঙ্কার কথা জানিয়ে বলেন, গত দুই বছর আগে রিমা আক্তারের সাথে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আল্লাহর ইচ্ছা অনুযায়ী আমাদের ঘর আলোকিত করেছেন তিন সন্তান দিয়ে। আমি খুশি আছি। তবে আমার আর্থিক কিংবা পারিবারিক অবস্থান শোচনীয়। আমি দৈনিক কাজ করে কোনোরকম সংসার চালাই। আমি চাই আমার সন্তানদের আগলে রাখতে।
পরিবারে মা, বাবা ও বোনকে নিয়ে থাকেন শাহাব উদ্দিন। কিছুদিন আগে বোনকে বিয়ে দিয়েছেন এনজিও থেকে লোনের টাকা নিয়ে। ঋণের ওই টাকা এখনো পরিশোধ করেতে পারেননি তিনি।

ওই এলাকার বাসিন্দা মো: জহির রায়হান জানান, শাহাব উদ্দিন ভাই একজন খেটে খাওয়া মানুষ। আল্লাহ তার ঘর আলোকিত করেছেন। এলাকার কৌতুহলী মানুষ তার বাড়িতে ভীড় করছেন সন্তানদের এক নজর দেখতে। তবে তার আর্থিক অবস্থা ভালো না। শীত মৌসুমে বাচ্চাদের যত্ন নিতে হবে। আর সেজন্য প্রয়োজন টাকার। বর্তমানে বাজারে সব কিছুর দাম বাড়তি। তার পক্ষে সন্তানদের ভরণপোষণ দুর্বিষহ হয়ে পড়বে। তাই বিত্তবান বা দানশীলরা তাকে যদি কিছু আর্থিক সহযোগিতা করেন, তিনি অনেক বেশি উপকৃত হবেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান