মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে উৎপাদিত পণ্যের রপ্তানি শুরু

রিপোর্ট
আপডেটঃ ১৯ ডিসেম্বর, ২০২৩ | ১:০৭ 169 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ১৯ ডিসেম্বর, ২০২৩ | ১:০৭ 169 ভিউ
Link Copied!

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে উৎপাদিত জুতা তৈরির সামগ্রি প্রথম বারের মতো রপ্তানি হচ্ছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) এই শিল্পনগর থেকে তিন লাখ ৪৯৩ হাজার মার্কিন ডলারের ইভা শিট রফতানি হবে। চীনের মালিকানাধীন কেপিএসটি সু (বিডি) কোম্পানি লিমিটেড সব প্রক্রিয়া শেষে বেপজা থেকে রপ্তানির এ অনুমোদন পেয়েছে।

বিদেশে রফতানির সব প্রক্রিয়া অনুসরণ করে কেপিএসটি সু (বিডি) কোম্পানি লিমিটেডের উৎপাদিত জুতা তৈরির সামগ্রিবাহী চালানটি ঢাকার গাজীপুরের ব্লু ওশান ফুটওয়্যার নামের প্রতিষ্ঠানে যাবে। বিদেশি বায়ার মনোনীত কোম্পানি হিসেবে কেপিএসটি সুজ থেকে ব্লু ওশান ফুটওয়্যার জুতা তৈরির সামগ্রী নিচ্ছে। এটাকে ডিমড এক্সপোর্ট বলা হয়।

বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেন, বঙ্গবন্ধু শিল্পনগরের বেপজা অর্থনৈতিক অঞ্চল থেকে প্রথম রফতানি হচ্ছে। তাদের আরও দুটি কোম্পানি উৎপাদনে যাচ্ছে। এরই মধ্যে জাপানের নিপ্পন স্টিল, ম্যাকডোনাল্ড স্টিল, এশিয়ান পেইন্টস, সামুদা ফুড, ম্যারিকো কোম্পানি উৎপাদনে গেছে। দেশের মধ্যে তারা পণ্য সরবরাহও শুরু করেছে। এ ছাড়া বসুন্ধরা কেমিক্যাল ইন্ডাস্ট্রি ও মডার্ন সিনটেক্স শিগগিরই উৎপাদনে যাবে।

বিজ্ঞাপন

বেপজা সূত্র জানায়, বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীনের মালিকানাধীন ফ্যানকুন কম্পোজিট ম্যাটেরিয়াল কোম্পানি বিডি লিমিটেড ও কাইশি লিঙ্গারি বাংলাদেশ কোম্পানি লিমিটেড নামে আরও দুটি প্রতিষ্ঠান পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে। এর মধ্যে জুতার অ্যাকসেসরিজ উৎপাদনকারী ফ্যানকুন কম্পোজিট বিনিয়োগ করবে ২.২ মিলিয়ন ডলার, কাইশি লিঙ্গারি বিনিয়োগ করবে ৬১ মিলিয়ন ডলার।

প্রসঙ্গত, গত ৩ নভেম্বর থেকে কেপিএসটি সু (বিডি) কোম্পানি লিমিটেড বাণিজ্যিক উৎপাদন শুরু করে। ৮.০৬ মিলিয়ন ডলার বিনিয়োগ পরিকল্পনা নিয়ে কোম্পানি এখন পর্যন্ত বিনিয়োগ করেছে ৩.৪৮ মিলিয়ন ডলার।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান