মীরসরাইয়ে নির্বাচনে নৌকার বিপক্ষে কাজ করা নেতা-কর্মীদের তালিকা করছে আ’লীগ

রিপোর্ট
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৪ | ৩:১৪ 88 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৪ | ৩:১৪ 88 ভিউ
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীর বিপক্ষে কাজ করা দলীয় নেতা-কর্মীদের তালিকা করছে মীরসরাই উপজেলা আওয়ামী লীগ। উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভায় তাদের তালিকা করার জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী এক মাসের মধ্যে নামের তালিকা জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

২০ জানুয়ারি মীরসরাই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে যৌথ সভায় এ সীদ্ধান্ত নেওয়া হয়। তালিকা তৈরির জন্য উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাত হোসেন মনছুরকে উপ-কমিটির প্রধান করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ইমন, বারইয়ারহাট পৌর আওয়ামী লীগের সভাপতি মীর আলম মাসুক ও ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হাসান টিপু।

বিজ্ঞাপন

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন স্বাক্ষরিত একটি চিঠি ২১ জানুয়ারি গঠিত কমিটি বরাবর পাঠানো হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন জানান, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নির্দেশে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত যৌথসভায় এ সীদ্ধান্ত নেওয়া হয়েছে। গঠিত কমিটির সদস্যরা বিভিন্ন ইউনিয়নে গিয়ে দলীয় পদ-পদবিতে থাকা নেতৃবৃন্দ নৌকার প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করা নেতা-কর্মীদের তালিকা করে উপজেলা আওয়ামী লীগের দপ্তরে জমা দেবেন। এরপর তালিকাটি মোশাররফ হোসেনের কাছে জমা দেওয়া হবে। তিনি তালিকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান