ফেসবুকে বিভ্রাট দেখা দিয়েছে, আতঙ্কে ব্যবহারকারীরা

রিপোর্ট
আপডেটঃ ৫ মার্চ, ২০২৪ | ১০:৩০ 135 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ৫ মার্চ, ২০২৪ | ১০:৩০ 135 ভিউ
Link Copied!

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভ্রাট দেখা দিয়েছে। হঠাৎ করেই ব্যবহারকারীদের আইডি স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে পড়েছে। পুনরায় পাসওয়ার্ড দিয়ে লগইন করতে গেলেও তা সম্ভব হচ্ছে না।

মঙ্গলবার (৫ মার্চ) রাত সোয়া ৯টা থেকে এ সমস্যা শুরু হয়। হঠাৎ এমন লগআউট এবং পুনরায় লগইন করতে না পেরে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন ব্যবহারকারীরা।

নিজের আইডি হ্যাকারের কবলে পড়লো কি না, তা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় পড়েছেন। ব্যবহারকারীরা একে-অপরের কাছে খোঁজ নিচ্ছেন। এ নিয়ে এখনো ফেসবুক কর্তৃপক্ষ কোনো প্রতিক্রিয়া জানায়নি।

বিজ্ঞাপন

এদিকে, ফেসবুকের পাশাপাশি মেটার আওতাধীন ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারও ব্যবহার করা যাচ্ছে না। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডাউন ডিটেক্টরও ফেসবুক ব্যবহারে সমস্যার কথা নিশ্চিত করেছে। তাছা এক্সের ট্রেন্ডিং ফিডেও ফেসবুক সার্ভার ডাউনের বিষয়টি উঠে এসেছে।

ফাহাদ হোসেন নামে একজন ব্যবহারকারী  বলেন, সোয়া ৯টার পর হঠাৎ ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যায়। দ্রুত পাসওয়ার্ড দিয়ে লগইনের চেষ্টা করেও পারিনি। পরে বাসার অন্যদের সঙ্গে কথা বলে জানতে পারি তাদেরও একই সমস্যা।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, বিশ্বব্যাপী মেটার সার্ভার ডাউন হয়ে পড়েছে। এতে ফেসবুক, ম্যাসেঞ্জার এবং ইন্সটাগ্রাম ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

বিজ্ঞাপন

ফেসবুকের একটি সূত্রের বরাতে ডেইলি মেইল জানিয়েছে, মেটার অভ্যন্তরীণ সিস্টেম আগেই ডাউন হয়ে পড়ে। বিশ্বব্যাপী তার প্রভাব পড়েছে মঙ্গলবার।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান