বিএনপির মতবিনিময় সভায়

‘তরুণরা এখনো ভোটের স্বাদ গ্রহণ করতে পারে নাই- নুরুল আমিন’

রিপোর্ট মাসিক মীরসরাই
আপডেটঃ ৭ অক্টোবর, ২০২৫ | ৬:৫৪ 79 ভিউ
রিপোর্ট মাসিক মীরসরাই
আপডেটঃ ৭ অক্টোবর, ২০২৫ | ৬:৫৪ 79 ভিউ
Link Copied!

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মো. নুরুল আমিন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের মনের দুঃখ এবং ক্ষোভকে দূর করে সকলে ঐক্যবদ্ধ হয়ে কৃষক, শ্রমিক মেহনতী, মা-বোন, শিক্ষক এবং ছাত্রদের কাছে যেতে হবে। বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দিতে হবে এবং ধানের শীষ প্রতীকের জন্য ভোট চাইতে হবে। দীর্ঘ ১৫ বছর বয়োবৃদ্ধ কিছু মরুব্বি ছাড়া কেউ ভোট কেন্দ্রে যেতে পারে নাই এবং যারা তরুণ তারা এখনো ভোটের স্বাদ গ্রহণ করতে পারে নাই। ভোট আমাদের নাগরিক অধিকার। এটা মানুষের আমানত। এ আমানত রক্ষা করে একটি নির্বাচিত সরকার গঠন করতে পারে নাই ফ্যাসিস্ট শেখ হাসিনা। হাসিনার শাসনামলে এই দেশের মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে নাই। মানুষের ভোট তারা দিনের ভোট রাতে সীল মেরে নিয়েছে। শূন্য মানুষের ভোট কেন্দ্রে ভোট বাক্স পুরে গেছে। এভাবে তারা দেশকে অবৈধভাবে শাসন করেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে কাটাছড়া ইউনিয়নের বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নুরুল আমিন আরও বলেন, একটি দল আওয়ামী লীগ ফ্যাসিস্ট হাসিনা পালানোর সাথে সাথে তার পুরো দলকে নিয়ে বাংলাদেশ থেকে পালিয়েছে। আরেকটি দল জামায়াতে ইসলাম। আগামীতে তারা প্রতিদ্বন্ধী, তারা প্রার্থী দিয়ে ঘোষণা দিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছে। আমাদেরকে একটি কথা বিশ্বাস করতে হবে, বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম প্রধান দেশ। বাংলাদেশের প্রায় ৮০ ভাগের উপরে মুসলমান। এখনো জমায়েত ইসলামীর মতো একটি দল ক্ষমতায় আসার মতো অবস্থান বাংলাদেশে এখনো সৃষ্টি হয়নি। এটা আফগানিস্তান বা ইরান নয়, ইসলামী বিপ্লব ঘটিয়ে যেনতেনো ভাবে ক্ষমতায় বসে যাবো। সেটা এইদেশে হবেনা।

মনোননয়ন প্রত্যাশী এই নেতা আরও বলেন, আমার ৪৫ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি সংগ্রামে, রাজপথে, জেল-জুলুম, হামলা-মামলা, আন্দোলনে দলীয় কার্যক্রমের শহীদ জিয়ার জাতীয়তাবাদী আদর্শকে লালন করে রাজনীতি করেছি। আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের কাছে মনোনয়ন প্রত্যাশী। দলের প্রতি আমি আশাবাদী দল আমাকে মূল্যায়ন করবে। তবে দলের সিদ্ধান্ত সবার আগে। দল যাকেই নমিনেশন দিবে ধানের শীষ প্রতীক যাকে দিবে তার পক্ষে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। কেননা আগামীর রাজনীতি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা বাস্তবায়ন হলেই আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মান সম্ভব। বিশ্ব মানচিত্রে বাংলাদেশ উচুঁ হয়ে দাঁড়ানোর সকল কিছুই নিহিত ৩১ দফার মধ্যে। সুতরাং ৩১ দফা সংবলিত লিফলেট গ্রামে গ্রামে পাড়া মহল্লায় নারী-শিশু-কিশোর তরুণদের মাঝে বিতরণ করতে হবে। তাদের বোঝাতে হবে।

ওইদিন মীরসরাই উপজেলার কাটাছড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান অলিউল কবির ইকবালের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আবছার চেয়ারম্যান, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন লিটন, সদস্য সচিব জসিম উদ্দিন কমিশনার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফ, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা নুরুন্ন নবী, যুবদল নেতা শেখ তারিফুল ইসলামসহ বিএনপির ৯টি ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

এছাড়া একইদিন বিকেলে সাহেরখালী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷ এসময় সাহেরখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য নুর হোসেন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বদরুদ্দোজা মিয়া, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন চৌধুরী লিটল সাহেরখালী ইউনিয়ন বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য নুর নবী চৌধুরী, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আক্তারুজামান, সাহেরখালী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নুরু ছাপা সাহের খালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বাবলু, যুবদল নেতা আবু ছালেক চৌধুরী প্রমুখ৷

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান