ট্রেনের লাইনচ্যুত: খোয়া গেলো ৪০ হাজার লিটার ডিজেল
ডেস্ক নিউজ
চট্টগ্রামের হালিশহরে একটি তেলবাহী ট্রেনের ৩টি ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪০ হাজার লিটার ডিজেল খোয়া গেছে। আর তা ড্রেন দিয়ে খালে চলে গেছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে হালিশহর এলাকায় রেলওয়ের গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই) এ ঘটনা ঘটে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সিজিপিওয়াই চৌকির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তেলবাহী ট্রেনের তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে একটি ওয়াগনের পুরো তেল ও বাকি দুটির প্রায় অর্ধেক তেল পড়ে গেছে। প্রায় ৪০ হাজার লিটার তেল ড্রেন দিয়ে খালে চলে গেছে।
ট্রেনটি চট্টগ্রামের পতেঙ্গার একটি তেল কোম্পানির ডিপো থেকে তেল লোড করে ইয়ার্ডে আসছিল। ইয়ার্ডে ঢোকার সময় ট্রেনটি লাইনচ্যুত হয় বলে জানান সিজিপিওয়াইয়ের মাস্টার আবদুল মালেক।
তিনি বলেন, ট্রেনটি সোজা লাইনে লাইনচ্যুত হয়েছে। ওয়াগন থেকে তেল পড়ে ড্রেন দিয়ে ইয়ার্ডের পাশের একটি খালে গিয়ে পড়েছে। তেল উদ্ধারে আমরা সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করছি
