বিএনপি নেতা রফিক হত্যাকান্ড তিন ইউপি চেয়ারম্যান সহ ২৩ জনের নাম উল্লেখ করে মামলা, গ্রেপ্তার-১

রিপোর্ট
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৪ | ৭:৩৬ 71 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৪ | ৭:৩৬ 71 ভিউ
Link Copied!

মীরসরাইয়ে বিএনপি নেতা রফিক উদ্দিন কে পিটিয়ে হত্যার ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ২৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার জোরারগঞ্জ থানায় অজ্ঞাত আরো ২০-৩০ জনের নামে মামলাটি দায়ের করেন নিহতের স্ত্রী লায়লা বেগম।

মামলার এজহারনামীয় আসামী নজরুল ইসলাম কে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায়, উপজেলার ইছখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন ও শাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরীসহ অন্যান্য আসামীরা হলেন নবীর হোসেন নবী প্রকাশ ট্রাক্টর নবী, হাবিব, মো. আনোয়ার, বাদশা, আনোয়ার, আরিফ মাঈন উদ্দিন, হানিফ, হেলাল উদ্দিন, নজরুল ইসলাম, মোশাররফ, লোকমান, সবুজ, মো. শাহাদাৎ, ফরিদ হোসেন, রাশেদুল আলম, কামাল উদ্দিন, মোহাম্মদ রিপন, করিম শাহ, আবদুল মান্নান, মুসলিম উদ্দিন। মামলায় অজ্ঞাতনামা আসামী করা হয়েছে আরো ২০-৩০জনকে।

মামলার এজহার সূত্রে জানা গেছে, মামলায় এজহারনামীয় ও অজ্ঞাত আসামীরা দীর্ঘদিন ধরে মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে অবৈধ বালু উত্তোলন, জমি দখল, শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমে সক্রিয় ছিলো। আমার স্বামী (রফিক উদ্দিন) আসামীদের বিরুদ্ধে স্বোচ্ছার ও প্রতিবাদী ছিলেন। ফলে তাদের টার্গেট এ পরিণত হয় এবং বিভিন্ন সময়ে হুমকি-ধমকি প্রদান করছিলো। গত ৩১ আগস্ট দিবাগত রাত ৮টায় সাহেরখালী ইউনিয়নের সুইচগেট এলাকায় কিছু দুষ্কৃতিকারী মাছচাষীদের মাছের প্রজেক্ট দখল করতে আসার খবর পেয়ে আমার স্বামী (রফিক উদ্দিন) তার সাথে আরো ১২ জন নিয়ে ঘটনাস্থলে যায়। তাদের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে ফেরার পথে ১ সেপ্টেম্বর রাত প্রায় দেড়টায় মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে এসকিউ ইলেক্ট্র্যিাল লিমিটেড নামের কারখানার সামনে পূর্বপরিকল্পিতভাবে এজহারনামীয় ও অজ্ঞাতনামা আসামীগণ তাদের গতিরোধ করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। তাদের বহনকারী সিএনজি-অটোরিক্সা জ্বালিয়ে দেয়। তার হাত-পা ও চোখ বেঁধে এলোপাতারী পিটিয়ে হত্যা করে। পরবর্তীতে স্থানীয় লোকজন, সেনাবাহিনী ও শিল্প পুলিশের সহযোগিতায় লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, রফিক উদ্দিনকে হত্যার ঘটনায় তার স্ত্রী লায়লা বেগম বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ২০-৩০ জনের নামে মামলা দায়ের করেছেন। এজহারনামীয় আসামী নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদেরও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান