ভারতে বিবিসির কার্যালয়ে ‘অভিযান’, নিন্দার ঝড়
মাসিক মীরসরাই
Link Copied!
ভারতে বিবিসির দিল্লি ও মুম্বাই কার্যালয়ে আয়কর বিভাগের অভিযান নিয়ে দেশজুড়ে রীতিমতো নিন্দা ও সমালোচনার ঝড় বইছে।
এ ঘটনাকে অগণতান্ত্রিক ও স্বৈরাচারী আখ্যা দিয়েছে দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো। এমনকি দেশটির সংবাদপত্র মালিকদের সংগঠন পর্যন্ত এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভারতে বিবিসির দিল্লি ও মুম্বাই কার্যালয়ে একযোগে অভিযান চালানো হয়। স্থানীয় সময় বেলা সাড়ে ১১টা থেকে দুই কার্যালয়ে একযোগে অভিযান শুরু হয়।
