মীরসরাইয়ে প্রশাসনের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৩০হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ১০:১৮ 116 ভিউ
নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ১০:১৮ 116 ভিউ
Link Copied!

মীরসরাইয়ে মোবাইল কোর্ট অভিযানে নিউ মদিনা বেকারি ও মোহাম্মদীয়া ট্রেডার্স নামের দুই প্রতিষ্ঠানকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান।

অভিযানে উপজেলার জাফরাবাদ এলাকার গুলিস্তান পেট্রোল পাম্প সংলগ্ন নিউ মদিনা বেকারিকে অস্ব্যাস্থকর ও নোংরা পরিবেশে বেকারি খাদ্যপণ্য তৈরিতে ডাইং কালার ব্যবহারের দায়ে নগদ ২০ হাজার টাকা এবং ইছাখালী ইউনিয়নের অর্থনৈতিক অঞ্চল সংলগ্ন স্লুইসগেট এলাকায় বিস্ফোরক লাইসেন্স ব্যতিত দাহ্য জ্বালানি ডিজেল ও অকটেন মজুদের দায়ে মোহাম্মদীয়া ট্রেডার্সের স্বত্ত্বাধীকারী শফিকুল ইসলাম কে নগদ ১০হাজার টাকা জরিমানা করা হয়। এসময় দুই প্রতিষ্ঠানকে এ ব্যাপারে সতর্ক করা হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান জানান, ভিন্ন ভিন্ন অপরাধে দুইটি মামলায় মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেআই/মাসিক মীরসরাই/

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান