বিমানবন্দরে দুদিন রেখে ১৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

প্রতিনিধি
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ | ২:৫৬ 209 ভিউ
প্রতিনিধি
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ | ২:৫৬ 209 ভিউ
Link Copied!

দুদিন বিমানবন্দরে রেখে ১৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। ১৭ ফেব্রুয়ারি (শুক্রবার) এয়ার এশিয়ার একটি ফ্লাইটে কুয়ালালামপুর থেকে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি গ্রিনল্যান্ড ওভারসিজ লিমিটেড ঢাকা থেকে এয়ার এশিয়ার একটি ফ্লাইটে মালয়েশিয়ার এভারলেনটেন এসডিএন বিএইচডি কোম্পানির ২৯ জন বাংলাদেশি কর্মী পাঠায়। ২৯ জনের মধ্যে ১০ জনকে প্রবেশের অনুমতি দেওয়া হয়; বাকি ১৯ জনকে ফেরত পাঠায় মালয়েশিয়া ইমিগ্রেশন।

রিক্রুটিং এজেন্সি গ্রিনল্যান্ড ওভারসিজ (আর এল নং-৪০) প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন জানান, ‘মালয়েশিয়ান কোম্পানি এভারলেনটেন এসডিএন, বিএইচডিতে আমরা বৃহস্পতিবার ২৯ জন কর্মী পাঠাই। এ সময় কোম্পানি থেকে রিসিভ করতে গেলে মালয়েশিয়ান এয়ারপোর্ট ইমিগ্রেশন বিভাগ ১০ জন কর্মীকে দেশটিতে প্রবেশের অনুমতি দিলেও বাকি ১৯ জনের ইমিগেশন ডাটা সঠিক না থাকায় তাদের ফেরত পাঠায়।’

তিনি জানান, ‘এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এর আগে এই কোম্পানিতে ৪০ জন কর্মী পাঠিয়েছি। এটা ছিল আমাদের দ্বিতীয় ফ্লাইট। তবে আমরা নিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছি, তারা জানিয়েছেন- ১৯ জনের তথ্য সার্ভারে পাওয়া গেছে, সেক্ষেত্রে কর্মীরা আবার মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন।’

বিজ্ঞাপন

মামুন আরও বলেন, ‘যেসব কর্মীকে ফেরত পাঠানো হয়েছে পুনরায় তাদের পাঠাতে যে খরচ হবে তা আমাদের কোম্পানি বহন করবে। কর্মীদের কোনো অর্থ দিতে হবে না।’

মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের লেবার মিনিস্টার নাজমুছ সাদাত সেলিম জানান, ‘এ বিষয়ে বাংলাদেশ প্রান্ত থেকে এবং মালয়েশিয়া এয়ারপোর্ট ইমিগ্রেশন থেকে আমাদের কোনো তথ্য জানানো হয়নি। তবে কেন তাদের ফেরত পাঠানো হয়েছে তা খোঁজ নেওয়া হবে।’

এদিকে ১৯ জন কর্মী দেশে ফেরত যাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে মালয়েশিয়ায় থাকা প্রবাসীরা বলেছেন, মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের সম্ভাবনাময় শ্রমবাজার। এ বাজারটি অসাধু ব্যবসায়ীদের কারণে সাধারণ কর্মীরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে দুই দেশের সংশ্লিষ্টদের তদারকি বাড়াতে হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান