মীরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে

বার্তা সম্পাদক
আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ | ৯:৪৩ 97 ভিউ
বার্তা সম্পাদক
আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ | ৯:৪৩ 97 ভিউ
Link Copied!

মীরসরাইয়ে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে একটি স্কেভেটর জব্দ করেছে। এছাড়া মধ্যপানরত দুইজনকে গ্রেফতার করে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে মীরসরাই সদর ইউনিয়নের তালবাড়িয়া এলাকার রেললাইনের পাশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন।

মদ্যপানরত অবস্থায় আটক দুইজন হলেন, উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর এলাকার আমিনুল হকের পুত্র মো. মোস্তফা ও মীরসরাই সদর ইউনিয়নের তালবাড়িয়া এলাকার মনসুর আহাম্মদের পুত্র আবুল কাশেম (৫৫)।

বিজ্ঞাপন

মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, মীরসরাই সদর ইউনিয়নের তালাবাড়িয়া এলাকায় পাহাড় কাটার খবর পেয়ে শনিবার মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া গেলেও একটি স্কেভেটর জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, অপর একটি মামলায় মো. মোস্তফা ও আবুল কাশেমকে মদ্যপান করায় তাদের আটক করা হয়। মোস্তফাকে একবছরের বিনাশ্রম কারাদ- ও একহাজার টাকা জরিমানা এবং আবুল কাশেমকে ছয় (৬) মাসের বিনাশ্রম কারাদ- ও ৫’শ টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, রবিবার গ্রেফতার দুইজনের বিরুদ্ধে থানায় পৃথক দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। একইদিন দুপুরে আদালাতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান