নদীতে বাঁধ দিয়ে দখলের চেষ্টা

ইকবাল হোসেন জীবন
আপডেটঃ ৮ মার্চ, ২০২৩ | ১১:৩৪ 110 ভিউ
ইকবাল হোসেন জীবন
আপডেটঃ ৮ মার্চ, ২০২৩ | ১১:৩৪ 110 ভিউ
Link Copied!

মীরসরাই উপজেলার ফেনী নদীর মূখে পানি প্রবাহের পথ দখল করে মৎস্য প্রকল্প করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ উপজেলার ওচমানপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পশ্চিম বাঁশখালী গ্রামের ফেনী নদীর পূর্বাংশে পানি চলাচলের পথ বন্ধ করে দিঘী খনন করা হচ্ছে। এতে করে পশ্চিম বাঁশখালী গ্রামে জলাবদ্ধতার আশঙ্কা করছেন স্থানীয়রা। এদিকে অবৈধভাবে দিঘী খননে ক্ষুদ্ধ স্থানীয় জনসাধারণ শীঘ্রই অবৈধ দিঘী খনন বন্ধে প্রশাসনের সহায়তা কামনা করেছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মুহুরী প্রজেক্ট বাজার থেকে মুহুরী প্রজেক্ট গেইট পর্যন্ত বয়ে যাওয়া সড়কের উত্তরাংশে ফেনী নদী বিশাল অংশ দখল করে অসংখ্য দিঘী খনন করার ফলে ছোট হয়ে গেছে ফেনী নদী। দখলের ফলে ফেনী নদীর পূর্বাংশে জোরারগঞ্জ-আজমপুর খালের পানি যাওয়ার পথটিও সরু হয়ে গেছে। বর্ষায় এই খাল দিয়ে মিরসরাই উপজেলার পূর্বাংশের পাহাড়ী পানি বঙ্গোপসাগরে মিশে যায়। এখন পানি প্রবাহের সে পথটি নদী দস্যুদের কারনে ভরাট হয়ে যাচ্ছে।

এই পথ ঘেঁষে উপজেলার ওচমানপুর ইউনিয়নের পশ্চিম বাঁশখালী গ্রামের অবস্থান। গ্রামটি ফেনী নদীর উপক‚লে হওয়ায় বর্ষায় পানি প্রবাহের গতি বৃদ্ধি পেলে এই গ্রামের শতাধীক বাড়িঘর পানিতে ভাসে । এবার নতুন করে দিঘী খননের ফলে আগামী বর্ষায় ওইসব পরিবার দীর্ঘ মেয়াদী পানিবন্ধী হয়ে পড়ার আশংকা করছে । ইতিপূর্বে বর্ষায় তাহের আহম্মদের বাড়ী, ফয়েজ বক্স ভূঁইয়া বাড়ী, নাছির উদ্দিনের বাড়ী, হাছান আলী মিয়াজী বাড়ীসহ শতাধিক পরিবার পানিতে নিমজ্জিত হয়। তাই তারা দাবী জানান দ্রুত যেন প্রশাসন অবৈধ দিঘী খনন কাজ বন্ধ করতে উদ্যোগ নেয়।

বিজ্ঞাপন

মৎস্য প্রকল্প নির্মাণ তদারকি কাজে নিয়োজিত ঠিকাদার মো. শিমুল জানান, সরকারি খাস জমি নাকি কিনা জমি জানিনা। তবে এখানে কামরুল ইসলাম, দৌলতবিবিবি মসজিদ এবং আরো একজন মালিকের বিএস খতিয়ানভুক্ত জমি রয়েছে শুনেছি । আমি প্রকল্পের বাঁধ নির্মাণের তদারকি করছি। প্রতি চেইন (এক চেইনে ১০০ফুট) ৮০ হাজার টাকা করে আমার সাথে চুক্তি হয়েছে। মালিকরা হলেন শিপন, মিরাজ, নিজাম, জাহেদ, সাত্তার গং। তারা বিস্তারিত বলতে পারবে। দিঘী খননে নিয়োজিত শ্রমিক দিদারুল আলমসহ ৭-৮জন ৫ শত টাকা মজুরিতে ৪ দিন যাবত কাজ করছেন। প্রায় ৬ একরের এই দিঘীটি আগামী ৪ দিনের মধ্যে খনন কাজ শেষ হবে বলে জানান তিনি।

অবৈধভাবে দিঘী খননের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার বাড়ি নোয়াখালীর সুবর্ণচর উপজেলায়। এখানে দিনমজুর হিসেবে কাজ করি। আমরা এতকিছু জানি না।’

এলাকার প্রবীন মৎস্য চাষী কামরুল ইসলাম জানান, কে বা কারা আমার নাম প্রচার করেছে জানিনা। আমি এখানে মৎস্য প্রকল্পের সাথে জড়িত নয়। আমার বিএস খতিয়ানভুক্ত জমিতে আমাকে না জানিয়ে স্থানীয় কিছু লোক মৎস্য প্রকল্প করছে শুনে তাদের মধ্যে মিরাজকে জিজ্ঞাসা করি। সে আমাকে জানায় আমার যেটুকু জমি তাদের প্রকল্পে পড়বে ইজারা হিসেবে আমার অংশের টাকা দিবে। এর বেশি কিছু জানি না।

বিজ্ঞাপন

স্থানীয় বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ দৌলা বলেন, ‘এমনিতে বর্ষা মৌসুমে পানি প্রবাহ বৃদ্ধি পেলে আমাদের বাড়িঘরে পানি ঢুকে পড়ে। ফেনী নদীতে পানি চলাচলের পথ বন্ধ করে দিঘী খনন করার কারণে দীর্ঘদিন পানিবন্ধী হয়ে পড়ার আশংকা করছি। তাই দ্রুত অবৈধ দিঘী খনন বন্ধে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’

হাছিনা বেগম বলেন, ‘আমাদের পরিবার নদী ভাঙ্গনের শিকার। বর্তমানে আমাদের বাড়ী যেখানে এর অনেক পশ্চিমে ফেনী নদী ছিল। ভাঙ্গনের কারণে সেটি এখন আমাদের বাড়ী পর্যন্ত এসে ঠেকেছে। বর্ষাকালে পানিতে আমাদের বাড়ী তলিয়ে যায়। অবৈধভাবে দিঘী খননের কারণে আমরা আগামী বর্ষায় বাড়িতে থাকতে পারবো কিনা জানি না। তাই সরকারের কাছে আবেদন জানাচ্ছি দ্রুত এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য।’

মীরসরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান বলেন, বিষয়টি আমি সরেজমিনে তদন্ত করে দেখে আইনগত পদক্ষেপ নিবো। সরকারী জমি এবং পানি প্রবাহের পথ বন্ধ করে কিছুই করতে দেওয়া হবেনা। মৎস্য প্রকল্প করতে হলে ভ‚মি এবং জলাদ্ধার আইন মেনে করতে হবে। অন্যথায় ছাড় দেওয়া হবেনা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান