মীরসরাইয়ে এসএসসি ৯৮ ব্যাচের রজতজয়ন্তী উৎসব

আবু সাঈদ ভূঁইয়া
আপডেটঃ ১১ মার্চ, ২০২৩ | ৭:২৬ 106 ভিউ
আবু সাঈদ ভূঁইয়া
আপডেটঃ ১১ মার্চ, ২০২৩ | ৭:২৬ 106 ভিউ
Link Copied!

আমরা মিলি পণে, বন্ধুত্বের আহবানে   প্রতিপাদ্যকে নিয়ে নানা আনুষ্ঠানিকতায় বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামের মীরসরাইয়ের মহামায়া ইকো পার্কে দিনব্যাপী এসএসসি ৯৮ ব্যাচের রজতজয়ন্তী উৎসব পালন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১১ মার্চ) সকাল ৯টায় মহামায়া লেকের ধারে জাতীয় সংগীতের সঙ্গে  জাতীয় পতাকা উত্তোলন, কোরআন তেলাওয়াত,গীতা পাঠ ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে সূচনা হয় দিনব্যাপী এই বর্ণিল আয়োজনের।

৯৮ ব্যাচের বন্ধু প্রবাল ভৌমিক ও দীন মোহাম্মদ দিলুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন মীরসরাই উপজেলা ৯৮ ব্যাচের আহবায়ক আব্দুর রহমান, সদস্য সচিব সৈয়দ মইন উদ্দিন, যুগ্ম আহবায়ক শওকত আলী রুনেল, সাইফুল ইসলাম, সদস্য মনোয়ার রাসেল, রিদোয়ান সাহেদ, জাকারিয়া হাবিব, শহিহদুল ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন

রজতজয়ন্তী অনুষ্ঠানে তিন শতাধিক এসএসসি ৯৮ ব্যাচের বন্ধুরা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা,চট্টগ্রাম ফেনী থেকে বিভিন্ন জেলার বন্ধুদের আগমন ঘটে অনুষ্ঠানে।

দিনব্যাপী এই আয়োজনে ছিল পরিচিত পর্ব, ঝুড়িতে বল নিক্ষেপ, বেলুন ফোটানো, পিলো পাসিং, মধ্যাহ্ন ভোজ, ক্রেস্ট প্রদান, ৯৮ ব্যাচের বন্ধুদের যার যেমন খুশি সাংস্কৃতিক পরিবেশনা , বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরষ্কার বিতরণ, ফটোসেশন, কেক কাটা ও বিকালে ছিল অতিথি শিল্পীদের সঙ্গীত পরিবেশনা। দিনব্যাপী অনুষ্ঠানমালায় নেচে-গেয়ে অনুষ্ঠান উপভোগ করেন তারা।

মীরসরাই উপজেলা এসএসসি ৯৮ ব্যাচের রজতজয়ন্তী উপলক্ষে মানবিক সহায়তার অংশ হিসেবে করেরহাট গেড়ামারা ছাদেক কোম্পানি প্রাথমিক বিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেসের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

৯৮ ব্যাচের বন্ধুরা বলেন, উপজেলা বিভিন্ন স্কুলের এসএসসি সহপাঠী বন্ধুদের আন্তরিক ভালোবাসা ও পরিশ্রমের কারণে রজতজয়ন্তী উৎসবে স্মৃতি চারণের মাধ্যমে অনুভূতি ও বন্ধুদেও আড্ডা ছিল খুবই প্রাণবন্ত।
অনুষ্ঠানে এসে সহপাঠীদেরকে দেখার পর অনেকেই আবেগে আপ্লুত হন। আমরা চাই আমাদের এই বন্ধন অটুট থাকুক সবসময়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান