শেখ হাসিনা সরকার দেশের উন্নয়নের ধারাই অব্যাহত রেখেছে : ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি

ইকবাল হোসেন জীবন
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৩ | ৬:৪৭ 131 ভিউ
ইকবাল হোসেন জীবন
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৩ | ৬:৪৭ 131 ভিউ
Link Copied!

বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার দেশে পর্যায়ক্রমে শুধু উন্নয়নের ধারাই অব্যাহত রেখেছে। আসেপাশের সকল দেশের তুলনায় বাংলাদেশ এখন অনেকটাই এগিয়ে। বর্তমান ধারা অব্যাহত থাকলে আমরা শীঘ্রই উন্নত দেশের সমান্তরালে পৌছাব। বিশেষ করে অবকাঠামোগত ও শিক্ষান্নোয়নে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে আমাদের নেত্রী দেশকে উন্নয়নের যেই মহাসড়কে নিয়ে গেছে কেউ চাইলেই যতো ষড়যন্ত্রই করুক এই দেশকে আর পেছনের দিকে নিয়ে যেতে পারবে না। আমরা দিয়েছি উন্নয়ন আর ওরা এই জনপদে দিয়েছে খুন সন্ত্রাস। একটু অতীতের দিকে ফিরে তাকান এই মীরসরাইয়ে কি পরিমান খুন, লুট, হত্যাকান্ড হয়েছে। পেট্রোল বোমা দিয়ে ওরা মানুষ হত্যা ও করেছে। তাই আগামীদিনে ও তাদের থেকে সতর্ক থাকতে হবে । উপজেলার দুর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধনকালে প্রধান অতিথীর বক্তব্যে এসব কথা বলেন।

মীরসরাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্বব জসিম উদ্দিন এর সভপতিত্বে বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে উপজেলার প্রাচীন বিদ্যাপিঠ দুর্গাপুর ন.চ. উচ্চ বিদ্যালয় মাঠে সাড়ে ৪ কোটি টাকা ব্যায়ে নতুন ভবন উদ্বোধনকালে এক সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়। নতুন একাডেমিক ভবনের ফলক উম্মোচন শেষে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও অতিথীবৃন্দ দোয়া মোনাজাতে অংশ নেন ।

বিদ্যালয় পরিচালনা সদস্য আকবর হোসেন এর সঞ্চালনায় উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, সহকারি কমিশনার ভূমি মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির, প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুল করিম, মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সহ সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, সাধারন সম্পাদক জাহাঙ্গীর ভূঞা, চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সভাপতি ডা: আনোয়ার হোসেন, প্রাক্তন ছাত্র সাংবাদিক মাহবুব পলাশ, প্রাক্তন ছাত্র শাহাবউদ্দিন চৌধুরী, প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার সাইদুল হক সুমন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আরজু, সম্পাদক রুবেল, ফিরোজ, সাইফুল, নজরুল প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান