মিঠাছরা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ গঠন

নিজস্ব প্রতিনিধি
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৩ | ৫:৪৯ 136 ভিউ
নিজস্ব প্রতিনিধি
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৩ | ৫:৪৯ 136 ভিউ
Link Copied!

মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মিঠাছরা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ গঠন করা হয়েছে। শনিবার (১৮ মার্চ) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সাধারণ সভায় তিন সদস্যের আহ্বায়ক কমিটি (আংশিক) ঘোষণা করেন সাবেক প্রধান শিক্ষক মোশাররফ হোসেন বি.কম।

সভায় গঠিত বিষয়ক ভিত্তিক কমিটির সদস্যরা মীরসরাই সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ এমরান উদ্দিনকে আহ্বায়ক, মীরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠুকে সদস্য সচিব ও সোনালী ব্যাংক বঙ্গবন্ধু শিল্পনগর শাখার ব্যবস্থাপক সাজ্জাদ হোসেন শিবলুকে কোষাধ্যক্ষ করে পরিষদের আংশিক কমিটি ঘোষণা করে। গঠিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত দেয়া হয়। এছাড়া ১৯৪৭ সাল থেকে অধ্যবদি সকল এসএসসি ব্যাচের সমন্বয় কমিটি গঠন করে মূল কমিটির কাছে হস্তান্তরের সিদ্ধান্ত দেয়া হয়।

ওইদিন বিদ্যালয়ের ১৯৬৬ ইংরেজি ব্যাচের প্রাক্তন ছাত্র, বীর মুক্তিযোদ্ধা রওশনের জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, মিঠাছরা বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, পটিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক সাইফুল করিম, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এম সাইফুল্লাহ দিদার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জামশেদ আলম, সোস্যাল ইসলামী ব্যাংক মিঠাছরা শাখার ব্যবস্থাপক আব্দুল গফুর, মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ, কালামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার দে, জি ম্যাক কর্পোরেশন এর চেয়ারম্যান মঞ্জুর মোর্শেদ কনক, প্রাক্তন ছাত্র দিদার নূর, মীরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আজিম উদ্দিন, প্লামি ফ্যাশন লিমিটেড এর মহা ব্যবস্থাপক (অপারেশন) মো. সাইফুল ইসলাম বাবলু, মীরসরাই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম রাজু, ইউএসটিসি’র সহকারী অধ্যাপক রবিউল হোসেন পলাশ, প্রাক্তন ছাত্র মো. ইলিয়াছ, মীরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোরশেদ আলম ও আনোয়ার হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান