জোরারগঞ্জে চোর সন্দেহে যুবককে আদালতে চালান
নিজস্ব প্রতিনিধি
জোরারগঞ্জ থানা পুলিশ চোর সন্দেহে মোঃ ইলিয়াছ (২৪) নামের এক যুবকে আদালতে প্রেরণ করেছে। রবিবার (০২ এপ্রিল) সকালে ওই যুবককে আদালতে প্রেরণ করেছে বলে নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানা পুলিশ।
জানা গেছে, রবিবার দিবাগত রাতে মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের চীনা জুনহাই ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন লিমিটেড এর আশপাশে ঘুরাঘুরির সময় কোম্পানীর লোকজন চোর সন্দেহে তাকে আটক করে। পরে চরশতর পুলিশ সকাল ৭ টার সময় ঘটাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে জোরারগঞ্জ থানা হস্তান্তর করে।
আদালতে প্রেরণকৃত যুবক নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার হরিনারায়নপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে।
এই বিষয়ে জানতে চাইলে অঞ্চলের চীনা জুনহাই ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন লিমিটেডের ট্রান্সলেটর প্রণব দাশ বলেন, ‘স্ক্র্যাপ চুরি করতে আসলে আমরা তাকে আটক করে পুলিশকে খবর দিই। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে গেছে।’
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃত ইলিয়াস হোসেনের বিরুদ্ধে চীনা জুনহাই ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন লিমিটেড কোনো অভিযোগ দায়ের করেনাই। সেই জন্য রবিবার সকালে থানার মামলা নং-১৪(১০)২২ চোর সন্দেহে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
