বাবার স্বপ্ন পূরণ করল লাবিবা

রিপোর্ট
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৩ | ৭:২২ 132 ভিউ
রিপোর্ট
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৩ | ৭:২২ 132 ভিউ
Link Copied!

মীরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা, সাপ্তাহিক বন্দর নগরী ও মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক সাংবাদিকতার বাতিঘর মরহুম নিজাম উদ্দিনের মেয়ে তানজিমা লাবিবা নিজাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি,বাংলাদেশ হতে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে বিভাগ থেকে স্নাতক ডিগ্রী শেষ করেছেন। নিজাম উদ্দিনের স্বপ্ন ছিলো তার সন্তানরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে।

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ কতৃক আয়োজিত ২৪তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষা মন্ত্রী ডা.দীপু মনি শিক্ষার্থীদের মাঝে স্নাতক ডিগ্রি সম্মাননা প্রদান করেন।

লাবিবা জানান তার বাবা স্বপ্ন ছিলো তার দুই সন্তান উচ্চশিক্ষায় শিক্ষিত হবে। আজ সে প্রাতিষ্ঠানিকভাবে স্নাতক ডিগ্রী সম্পূর্ণ করেছে কিন্তু বাবা আজ পৃথিবীতে নেই। বাবার স্বপ্ন নিয়ে বাকিটা জীবন কাটাতে হবে। বাবা বেচে থাকলে আজ অনেক খুশি হতো বলে লাবিবা জানান।

বিজ্ঞাপন

সাংবাদিকতার বাতিঘর মরহুম নিজাম উদ্দিন ২০২৩ সালের ১১ জানুয়ারি সন্ধ্যায় দিল্লির আর্টেমেসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।

মরহুম সাংবাদিক নিজাম উদ্দিনের বড় কন্যা তানজিমা লাবিবা নিজাম। ছোট সন্তান ওয়াকিল বিন নিজাম নর্থ সাউথ ইউনিভার্সিটি অধ্যয়ন করছেন।

ওয়াকিল বলেন, আজ আমার বোন বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সম্পূর্ণ করেন। আজকের এই সমাবর্তন অনুষ্ঠানে হয়তো পৃথিবীর সবচেয়ে খুশি মানুষটা হতেন আমার বাবা মরহুম মুহাম্মদ নিজাম উদ্দিন। বাবা চেয়েছিলে সব সময় তার সন্তানরা এগিয়ে যাক। ছোটবেলায় দুহাত ধরে স্কুলে নিয়ে যাওয়া থেকে বিশ্ববিদ্যালয়ে হাতে ধরে নিয়ে এসেছে আমাদের।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান