সাংবাদিক নিজামের সেজো সম্বন্ধী ফজল বারেক জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক নির্বাচিত
রিপোর্ট
সাংবাদিকতার বাতিঘর খ্যাতি মরহুম সাংবাদিক মুহাম্মদ নিজাম উদ্দিনের সেজো সম্বন্ধী বীর মুক্তিযোদ্ধা ফজল বারি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রবিবার (২৭ অক্টোবর) দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান লিখিত বিবৃতিতে ৩১ জন বিশিষ্ট চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগর সমন্বয়ে বৃহত্তর চট্টগ্রাম জেলা নির্বাহী এইকমিটির অনুমোদন দেন।
কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন।
এছাড়া সহ সভাপতি পদে মো. আবুল মনসুর, মো. সামসুদ্দিন, ফজল আহম্মেদ, খলিল উল্লাহ, সহ সাধারণ সম্পাদক পদে মো. হোসেন ও মাহবুবুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পদে মহরম আলী, প্রচার সম্পাদক পদে রফিকুল আলম ও অর্থ সম্পাদক পদে মো. ইউনুছকে এই কমিটিতে মোননীত করা হয়েছে।
