মীরসরাইয়ে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুব সমাবেশ

‘সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজদের জায়গা দলে হবেনা’- নুরুল আমিন

ইকবাল হোসেন জীবন বার্তা সম্পাদক
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৫ | ৪:১০ 176 ভিউ
ইকবাল হোসেন জীবন বার্তা সম্পাদক
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৫ | ৪:১০ 176 ভিউ
Link Copied!

ফ্যাসিস্ট আওয়ামী লীগের রেখে যাওয়া ব্যবসা বাণিজ্য যারা ভাগবাটোয়ারা করে স্বৈরাচার আওয়ামী লীগদের সাথে সম্পর্ক রেখে নিজেদের স্বার্থ হাসিল করছেন তারাও আওয়ামী ফ্যাসিস্টদের দোসর। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এসব দোসরদের শক্ত হাতে প্রতিহত করতে হবে। তাদের কারণে জনমানুষের কাছে জাতীয়তাবাদী দলের সুনাম ক্ষুন্ন হচ্ছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় মীরসরাই সদরের পাইলট স্কুল মাঠে সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যে সৃষ্টি আওয়ামী অপতৎপরতার বিরুদ্ধে ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. নুরুল আমিন।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে জনগনের জনসমর্থন ছাড়া অংশ নেওয়া যাবেনা। তাই জনগণের আস্থা অর্জন করতে হবে। দলের নাম ভেঙে যারা সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি করে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছেন খুব শীঘ্রই তাদের জন্য খারাপ সময় অপেক্ষা করছে। আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে কৃষক শ্রমিক খেটে খাওয়া মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা করে তাদের পাশে দাড়াঁনো। তাই আমাদের সকলের উচিত আগামী নির্বাচনকে সামনে রেখে ৩১ দফা বাস্তবায়নে পুরোদমে কাজ করে যাওয়া। সমাবেশ শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে মীরসরাই পৌরসভা যুবদলের সদস্য সচিব বোরহান উদ্দিন সবুজের সভাপতিত্বে যুবদল নেতা শেখ তারিফুল ইসলাম তারেক ও উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবুর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মীরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আবছার চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক আজিজুর রহমান চৌধুরী, উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মাঈন উদ্দিন লিটন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক জামসেদ কমিশনার, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক তবারক হোসেন, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি নুরুল আলম কমান্ডার, উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন রুবেল, সদস্য আবু শাহাদাত সায়েম।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আবুল হাশেম, মীরসরাই সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মনজুর মোর্শেদ কনক, সদস্য সচিব কামরুল হাসান, মীরসরাই পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তানরাজ আহমেদ তপু, আন্তর্জাতিক ইসলামী বিশ্বিবদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম, সদস্য সচিব আশরাফ রিয়াজ ও যুবদল নেতা ফিরোজ খানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান