করেরহাটে রাতের আঁধারে চলে পাহাড় কাটার মহোৎসব

ইকবাল হোসেন জীবন বার্তা সম্পাদক
আপডেটঃ ১২ আগস্ট, ২০২৫ | ৪:৩০ 133 ভিউ
ইকবাল হোসেন জীবন বার্তা সম্পাদক
আপডেটঃ ১২ আগস্ট, ২০২৫ | ৪:৩০ 133 ভিউ
Link Copied!

মীরসরাইয়ে রাতের আঁধারে পাহাড় কাটার মহোৎসব চলছে। উপজেলার করেরহাট ইউনিয়নের সাইবেনীখিল, কয়লা, বদ্ধভবানি এলাকায় প্রভাবশালী সিন্ডিকেট এসব পাহাড় কাটার সঙ্গে জড়িত। প্রতি রাতে পিকআপ ভর্তি করে মাটি বিক্রি করছে পাহাড় খেকোরা।
‎সরেজমিনে দেখা গেছে, পিকআপচালক রিপনের নতুন বাড়ি করা হয়েছে পাহাড়ের পাদদেশে। পাহাড় কেটে সমতল করে করা হয়েছে বসতি। পাশে পিকআপ চালক রুবেল ও তার ভাই রিয়াদের বসতভিটার সামনেও পাহাড় কাটার দৃশ্য দেখা যায়।
‎জানা গেছে, পাহাড় কেটে রাতের আঁধারে মাটি বিক্রি করেন তারা। অবৈধভাবে দীর্ঘদিন পাহাড় কেটে বাড়ি-ঘর তৈরি করে আসছে। সবুজ প্রকৃতি ঘেরা এই এলাকায় অবাধে পাহাড় কাটার ফলে ধ্বংস হচ্ছে সৌন্দর্যবর্ধন প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষাকারী পাহাড়। নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য।
‎নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, এলাকার কিছু পাহাড় খেকো তাদের ব্যক্তি স্বার্থে সরকারি খাস মালিকানাধীন পাহাড় কেটে ঘর-বাড়ি করছে। এ ছাড়া পাহাড় কেটে সেই মাটি বিক্রি করে দেদারসে বেচাকেনার মাধ্যমে রাতারাতি ধনী বনে যাচ্ছেন।
‎এদিকে পাহাড়গুলো কেটে সৌন্দর্যহানীসহ গোটা এলাকার পরিবেশ নষ্ট করা হচ্ছে। স্থানীয় প্রশাসন এ ব্যাপারে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বলেও অভিযোগ রয়েছে।
‎এ বিষয়ে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার বলেন, ‘পাহাড় কাটা সম্পূর্ণ বেআইনি কাজ। এটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আমরা খবর পেয়েছি একটি চক্র গভীর রাতে পাহাড়ের মাটি কেটে নিয়ে যাচ্ছে। যারা এ কাজের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনার চেষ্টা করছি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান