‘নিয়ম মেনে চললে হৃদরোগের আশঙ্কা অনেকটাই কমে আসে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ | ৩:৪৭ 165 ভিউ
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ | ৩:৪৭ 165 ভিউ
Link Copied!

ভারতের জেইপি হাসপাতালের সিইও এবং উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মনোজ লুথরা বলেছেন, নিয়ম মেনে চললে হৃদরোগের আশঙ্কা অনেকটাই কমে আসে। প্রতিদিন পাঁচ-ছয় কিলোমিটার হাঁটা প্রয়োজন। এছাড়া আঁশ জাতীয় খাবার বেশি খাওয়া উচিৎ। প্রতি পাঁচ বছরে একবার হার্টের চেক-আপ করলে ভালো। তাহলে হৃদরোগের আশঙ্কা থাকলেও তা প্রাথমিক অবস্থাতেই ধরা পড়বে।

শনিবার (১১ নভেম্বর) নগরের একটি রেস্টুরেন্টে ‘উন্নত স্বাস্থ্যসেবার দুয়ার হবে উন্মুক্ত’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা ডা. মনোজ লুথরা। এছাড়াও তিনি কার্ডিয়াক সার্জারি, করোনারি অ্যানাটমি, ব্লক ইত্যাদি বিষয়ে কথা বলেন।

উন্নত চিকিৎসাসেবার জন্য বিদেশ ভ্রমণে সহায়কারী প্রতিষ্ঠান ‘হেলথট্রিপ বাংলাদেশ’ এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে ভারতের ক্যান্সার বিশেষজ্ঞ ডা. সুদর্শন দে বলেন, ক্যান্সার ধীরে ধীরে বাড়ছে। ফুসফুস ও ব্রেস্ট ক্যান্সার বেশি। ভালো ক্যান্সার ট্রিটমেন্টের জন্য টিম ওয়ার্ক দরকার। সার্জারি, কেমোথেরাপি, এক্সটারনাল রেডিওথেরাপি, ব্রেকিথেরাপি ইত্যাদি দরকার হয়।

বিজ্ঞাপন

ব্যবসায়ী মো. নাজমুল হাসান বলেন,পরিবারের সদস্য অসুস্থ হলে আমরা সঠিক চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় পড়ি। অনেক মানহীন প্রতিষ্ঠান আছে। অনেকে আরোগ্য লাভের পরিবর্তে ভোগান্তিতে পড়েন। হেলথট্রিপ চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমি আশাকরি তারা ভালো করবে, এগিয়ে যাবে।

সমাপনী বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির কো-ফাউন্ডার ও লিড বাংলাদেশের এমডি ইমতিয়াজ উদ্দিন জিহাদ।
সেমিনারে বলা হয়, হেলথট্রিপ বাংলাদেশ মেডিক্যাল টুরিজম নিয়ে কাজ করছে। চিকিৎসাসেবার জন্য যারা দেশের বাইরে যেতে চায় তারা যাতে কোনো অসুবিধায় না পড়ে সেদিকে বিশেষ নজর রাখে। তাদের যাবতীয় তথ্য প্রদান থেকে শুরু করে গাইড ফ্যাসিলিটিসহ চিকিৎসকের অ্যাপয়নমেন্ট নিয়ে দেওয়ার কাজ করে।

হেলথট্রিপের কো-ফাউন্ডার ওবাইদুল্লা জুনায়েদ বলেন, চিকিৎসাবিজ্ঞানে বিশ্ব প্রতিনিয়ত এগোচ্ছে। একেকটি দেশ একেকটা বিষয়ে পারদর্শী। সুচিকিৎসা নিশ্চিতে সবাই সচেতন। আমরা কাজ করছি চিকিৎসাক্ষেত্রে সঠিক তথ্য এবং সহজ সেবা নিশ্চিতে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান