যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে এবারও নেই বাংলাদেশ

ইকবাল হোসেন জীবন
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ | ৯:৩০ 170 ভিউ
ইকবাল হোসেন জীবন
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ | ৯:৩০ 170 ভিউ
Link Copied!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জো বাইডেন দ্বিতীয়বারের মতো গণতন্ত্র সম্মেলন আয়োজন করতে চলেছেন। চলতি বছরের ২৯ ও ৩০ মার্চ চার মহাদেশের আরও চারটি দেশের সঙ্গে যৌথভাবে তিনি করবেন এই সম্মেলন। তবে এবারের সম্মেলনেও আমন্ত্রণ জানানো হয়নি বাংলাদেশকে।
দ্বিতীয় দফার এ সম্মেলনে ভারত, পাকিস্তান, নেপাল ও মালদ্বীপসহ ১১১টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী যে চার দেশকে এবার যৌথ আয়োজক হিসেবে যুক্ত করা হয়েছে কোস্টারিকা, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া ও জাম্বিয়াকে। যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের সবগুলোতেই অনুষ্ঠিত হবে এ সম্মেলন। আমন্ত্রণ জানানো হবে সরকার, বেসরকারি খাত ও নাগরিক সমাজের প্রতিনিধিদের। আলোচনা হবে, কী করে গণতান্ত্রিক দেশগুলো নাগরিকদের তুলনামূলক ভালো সেবা দেয় এবং কী করে বৈশ্বিক সমস্যাগুলো মোকাবিলার ক্ষেত্রে এসব দেশের প্রস্তুতিও সবচেয়ে ভালো থাকে।
এর আগে ২০২১ সালের ডিসেম্বরে প্রথম গণতন্ত্র সম্মেলন আয়োজন করেছিলেন জো বাইডেন। সেই সম্মেলনে অংশগ্রহণকারী শ খানেক দেশের সরকার গণতন্ত্র চর্চা এগিয়ে নেওয়া, দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং কর্তৃত্ববাদী শাসন মোকাবিলার জন্য প্রায় ৭৫০টি অঙ্গীকার করে। এবারের সম্মেলনে সেই অঙ্গীকারগুলোর বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে।

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এ প্রসঙ্গে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের মত দেশগুলো বিভিন্ন কারণে নিয়মিত এ ধরনের সম্মেলন আয়োজন করে থাকে। নিজস্ব হিসাবনিকাশ থেকে তারা এতে দেশগুলোকে আমন্ত্রণ জানায়।’
যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে বিভিন্ন পর্যায়ে সরকারের নিয়মিত যোগাযোগ ও সফর বিনিময় হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান