ওয়াহেদপুরে আগুনে পুড়ে নারীর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
মীরসরাইয়ে চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে পুড়ে অঙ্গার হলো ফরিদা পারভিন (৫০) নামের এক নারী। সোমবার (১০ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার নাগাদ উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের করম আলী ভূঁইয়া বাড়িতে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ফরিদা পারভিন শারিরিক প্রতিবন্ধি ছিলেন। বিয়ে না হওয়ার দরুন তিনি বাবার বাড়িতে ভাইয়ের ঘরে বসবাস করতেন। ঘটনার দিন বিকাল সাড়ে ৩টার দিকে পাশ্ববর্তী তার ভাইয়ের রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় ফরিদা ঘরের মধ্যে খাটের ওপর ঘুমানো অবস্থায় আগুনে দগ্ধ হয়ে অঙ্গার হয়ে মৃত্যুবরণ করেন।
মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন জানান, দগ্ধ নারী শারিরিক প্রতিবন্ধী হওয়ার কারণে চুলা থেকে সমগ্র ঘরে আগুন ছড়িয়ে যাওয়ার পর ঘর থেকে বের হতে পারেন নি। পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
