কৃষিজমিতে প্রবাসি ব্যবসায়ীর স্থাপনা নির্মাণ গুড়িয়ে দিলো পৌর কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিনিধি
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৩ | ৪:৫৯ 105 ভিউ
নিজস্ব প্রতিনিধি
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৩ | ৪:৫৯ 105 ভিউ
Link Copied!

মীরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভা এলাকায় অনুমোদন না নিয়ে তিন ফসলি কৃষিজমিতে স্থাপনা নির্মাণ করছিলেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ও ব্যবসায়ী ফখরুল ইসলাম খান। যা স্কেভেটর দিয়ে গুড়িয়ে দিয়েছে পৌর কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের বিষয়টি জানিয়েছেন পৌর মেয়র রেজাউল করিম খোকন। এর আগে গত সোমবার (২৪ এপ্রিল) বিকালে পৌরসভার জামালপুর গ্রামের ওই স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।

মেয়র জানান, চলতি বছর ৫ মার্চ স্থানীয় সরকার মন্ত্রনালয় একটি প্রজ্ঞাপনের মাধ্যমে তিন ফসলি কৃষিজমিতে সরকারি-বেসরকারি সব ধরণের স্থাপনা নির্মাণে অনুমোদন না দেয়ার নির্দেশ দেয়। তারই প্রেক্ষিতে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জামালপুর গ্রামে ফখরুল ইসলাম খান নামের একজন প্রবাসির স্থাপনা উচ্ছেদ করা হয়।
এসময় মেয়র আরো জানান, সংযুক্ত আরব আমিরাত প্রবাসি ফখরুল কোন রকম অনুমোদন ছাড়া বহুলতল ভবন নির্মাণের জন্য টিন ও আরসিসি পিলার দিয়ে বিশাল একটি জমি ঘেরাও করে এর মধ্যে ভবন নির্মাণের বøক এনে রেখেছিলেন। এছাড়া ওই জমির বেশ কিছু অংশ জোরপূর্বক তিনি দখল করেছেন বলেও ভুক্তভোগীরা আমাকে লিখিত অভিযোগ দিয়েছেন।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত পৌরসভার নির্বাহী কর্মকর্তা সমর কান্তি চাকমা জানান, স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর দ্বিতীয় তফসিলের ৩৬ (৩) ক্রমিকের আলোকে জনস্বার্থে তাৎক্ষণিকভাবে অবৈধ স্থাপনা উচেছদ কার্যক্রম পরিচালনা করা হয়।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী সমর মজুমদার জানান, প্রবাসি ফখরুল ইসলাম খান ভবন নির্মাণ অনুমোদনের জন্যে পৌর কর্তৃপক্ষের কাছে আবেদনও করেন নি। স্থানীয়দের অভিযোগ পাওয়ার পর আমি সরেজমিন পরিদর্শনে গিয়ে একাধিকবার তাদের স্থাপনা নির্মাণ না করতে নোটিশ প্রদান করি। তারা এটি অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণের চেষ্টা চালায়।

এ বিষয়ে বক্তব্য নিতে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ও ব্যবসায়ী ফখরুল ইসলাম খানকে ফোন করলে সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপির নুরুল আমিন বিপুল ভোটে জয়ী শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ আগুনে নিঃস্ব ৪ পরিবার, সান্ত্বনা দিতে এগিয়ে আসে জামায়াত প্রার্থী তারুণ্যকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির শিক্ষা প্রতিষ্ঠান : মো. শাহাজান মাসিক মীরসরাই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ভারপ্রাপ্ত সম্পাদকের শোক সাংবাদিতার বাতিঘর খ্যাতি নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যবার্ষিকী কাল খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত মায়ানীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলো কৃষকদল মীরসরাইয়ে এসএসসি ১৬ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ মীরসরাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মীরসরাইয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি দেশীয় আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনাসদস্যর বাড়িতে ডাকাতি সিরাজুল উলূম ইসলামিয়া দাখিল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলেদের মাঝে জামায়াতে ইসলামী উপহার বিতরণ সমাজ উন্নয়নে কাজ করছে তাছলিমা অসহায় মুক্তা দাশের পাশে এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান একরাতে সিরিজ চুরি, অধরা চোরের দল চাকসু নির্বাচনে লড়ছেন মীরসরাইয়ের ৪ সন্তান