মীরসরাইয়ে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু
রিপোর্ট
Link Copied!
ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের মীরসরাইয়ে ঢাকামুখী লাইনে সাগরিকা ট্রেন থেকে পড়ে অন্তর মিয়া (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (২ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের শেখের তালুক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
অন্তর মিয়া নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারিয়া এলাকার মৃত ছলিমুল্লাহ’র ২ ছেলের মধ্যে কনিষ্ট সন্তান।
সীতাকুন্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম বলেন, রবিবার সকাল সাড়ে ৯টায় মীরসরাইয়ের শেখের তালুক এলাকায় ঢাকামুখী সাগরিকা ট্রেন থেকে পড়ে অন্তর মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
ধারণা করা হচ্ছে ট্রেন থেকে পড়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে তার মৃত্যু হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশ হস্তান্তরের জন্য অন্তর মিয়ার পরিবারের নিকট খবর পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
